advertisement

Hooghly News: ভাইফোঁটা দেওয়া হল না আর, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মহিলার

Last Updated:

গোঘাটের রাঙ্গামাটিতে ভাইফোঁটা দিতে ‌যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দিদির।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
আরামবাগ: ভাইকে ফোঁটা দিতে বেরিয়েছিলেন দিদি, কিন্তু ভাইয়ের বাড়ি পৌঁছানোর আগেই সব শেষ। মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দিদির। ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের রাঙ্গামাটি এলাকায়। মৃত ওই মহিলার নাম শেফালী আলিজ। তার বাড়ি ধনিয়াখালি এলাকায়।
জানা যায় ভাইফোঁটার দিন সকালে ধনিয়াখালি থেকে বাইকে করে স্বামী – স্ত্রী ভাইয়ের বাড়িতে ফোঁটা দিতে যাচ্ছিল ঠিক সেই সময় স্পিড ব্রেকার পার করতে যাওয়ার সময় বাইক থেকে পড়ে যায় শেফালী দেবী। দেখতে পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে আরামবাগ মহকুমা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে জানা যায়, বাইকে করে স্বামী এবং স্ত্রী যাচ্ছিলেন ঠিক সেই সময় হঠাৎই দ্রুত গতির কারণে স্পিড ব্রেকার কাছে বাইক থেকে ছিটকে পড়ে যায় শেফালী দেবী। ঘটনা নজরে আসতেই আশেপাশের মানুষেরা ছুটে গিয়ে রাজ্য সড়কের উপর গুরুতরভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়।পাশাপাশি প্রশাসনকে খবর দেওয়া হয়।
advertisement
এই বিষয়ে পরিবারের সদস্যরা জানান, আজ ভাই ফোঁটা দিন ভাইয়ের বাড়িতে ফোঁটা দিতে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। বাড়ি খবর দেওয়া হয় দুর্ঘটনা ঘটেছে। তড়িঘড়ি হাসপাতালে গেলেও শেফালী দেবীকে শেষ রক্ষা করতে পারেননি। রীতিমতো এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।
Suvojit Ghosh
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: ভাইফোঁটা দেওয়া হল না আর, পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু মহিলার
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement