advertisement

রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?

Last Updated:

Lalgarh Tiger Scare: লালগড়ের আজনাশুলি গ্রামের জঙ্গলের বিভিন্ন জায়গায় রয়েছে অজানা জন্তুর অজস্র পায়ের ছাপ। এই পায়ের ছাপকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।

লালগড়ের জঙ্গলে আজনা জন্তুর পায়ের ছাপে ছড়িয়েছে আতঙ্ক
লালগড়ের জঙ্গলে আজনা জন্তুর পায়ের ছাপে ছড়িয়েছে আতঙ্ক
লালগড়, ঝাড়গ্রাম, রাজু সিং: ঝাড়গ্রাম জেলার লালগড় থানার অধীনে লালগড় সিজুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে দেখা মিলল আজনা জন্তুর পায়ের ছাপ। সেই দৃশ্য দেখার পর থেকে বাঘের আতঙ্কে তটস্থ গোটা এলাকা। বৃহস্পতিবার সকালে জঙ্গলে কাঠ আনতে গিয়ে গ্রামের কিছু মানুষ এই পায়ের ছাপ দেখতে পান। আজনাশুলি গ্রামের জঙ্গলের বিভিন্ন জায়গায় রয়েছে অজস্র এই পায়ের ছাপ। অজানা পশুর পায়ের ছাপকে কেন্দ্র করে এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে।
আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। এরপরেই ফরেস্ট রেঞ্জাররা এসে পর্যবেক্ষণ শুরু করে। নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছে তাঁরা। শুরু হয়েছে তদন্ত। ডিফও মেদিনীপুর জানান, এটা বড় জাতীয় কোন ফিশিং ক্যাট বা জংলি বিড়াল হতে পারে। বাঘের পায়ের ছাপ না হওয়ার সম্ভাবনাই বেশি। গ্রামবাসীদের নিরাপত্তা কথা মাথায় রেখে ঘটনাস্থলে ট্রাপ ক্যামেরা বসানো হচ্ছে।
advertisement
আরও পড়ুনঃ সাবধান! যুবতী মেয়েদের জালে একদম পা দেবেন না, বাড়ি বাড়ি গিয়ে গোপন…! বাসন্তীতে উত্তেজনা
২০১৮ সালে এই জঙ্গলেই প্রথম রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছিল। তাহলে কি বাঘমামার পরিবারে কোন সদস্য ফিরে এল লালগড়ে। সে সময় সেই বাঘমামার সাথে তার পরিবারো ছিলো প্রশ্ন উঠছে মানুষের মনে।বন দপ্তর যেখানে বলছে এই জঙ্গলে যেখানে পায়ের ছাপ দেখা গেছে সেখানে প্যাট ক্যামেরা বসানো হবে। কিন্তু এখনো বনদপ্তরে কোন দেখা মিলে নেই তা নিয়ে প্রশ্ন তুলছে গ্রামের মানুষ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাতের অন্ধকারে কারা দাপিয়ে বেড়াচ্ছে লালগড়ের ঘন জঙ্গলে? রেখে যাচ্ছে ছাপ! জুজু কি তবে রয়্যাল বেঙ্গল?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement