advertisement

West Medinipur News: গাড়ির চার চাকা উপরে, ভিতরে আটকে যাত্রীরা! পিংলায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দু'জন

Last Updated:

West Medinipur News: রাজ্য সড়ক থেকে ছিটকে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে পড়ে ওই গাড়ি। চারটি চাকা উপরের দিকে উঠে যায়। সেই অবস্থায় ভিতরে আটকে পড়েন দু'জন।

পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পথ দুর্ঘটনা | প্রতীকী ছবি
পিংলা, পশ্চিম মেদিনীপুর, দিগ্বিজয় মাহালিঃ পশ্চিম মেদিনীপুরে ভয়াবহ দুর্ঘটনা। রাজ্য সড়ক থেকে ছিটকে গিয়ে ফাঁকা মাঠে গিয়ে পড়ল একটি গাড়ি। অল্পের জন্য রক্ষা পেলেন গাড়িতে থাকা দু’জন। পশ্চিম মেদিনীপুর জেলা পিংলা থানার অন্তর্গত করকাই এলাকায় ঘটনাটি ঘটেছে।
স্থানীয় এলাকা সূত্রে জানা গিয়েছে, এগারোমাইল থেকে বলপাইয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে গিয়ে উল্টে যায় একটি প্রাইভেট কার। চারটি চাকা উপরের দিকে, গাড়ির ভিতর রয়েছেন দু’জন। সেই অবস্থায় এলাকার মানুষ ছুটে এসে গাড়িটিকে প্রথমে সোজা করেন। এরপর ভিতর থেকে দু’জনকে বের করা হয়।
আরও পড়ুনঃ নর্দমায় ভাসছে যুবকের মৃতদেহ! মালদহে হাড়হিম করা কাণ্ড, তীব্র চাঞ্চল্য এলাকায়
এদিন অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়িতে থাকা চালক ও অন্য আরেকজন ব্যক্তি। এই বিষয়ে পিংলা থানায় খবর দেওয়া হয়। পিংলা থানার পুলিশ এসে গাড়িটিকে উদ্ধার করে। গাড়িতে থাকা দু’জনের তারপর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। কী কারণে এমন দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পিংলা থানার পুলিশ।
advertisement
advertisement
সাম্প্রতিক অতীতে রাজ্যের একাধিক প্রান্ত থেকে বহু দুর্ঘটনার খবর সামনে এসেছে। এবার ঘটনাস্থল পশ্চিম মেদিনীপুরের পিংলা। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা মাঠে গিয়ে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান গাড়ির ভিতর থাকা দু’জন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: গাড়ির চার চাকা উপরে, ভিতরে আটকে যাত্রীরা! পিংলায় ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য প্রাণে বাঁচলেন দু'জন
Next Article
advertisement
Shamik Bhattacharya: 'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
'আমাদের বিরুদ্ধে ভোট দিন, কিন্তু ভোটাধিকার প্রয়োগ করুন!' বহুতলের বাসিন্দাদের আর্জি শমীকের
  • বিজেপি-র ভরসা বহুতলের ভোটাররা৷

  • বহুতলের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি৷

  • ভোটাধিকার প্রয়োগ করুন, আর্জি শমীকের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement