advertisement

WB Panchayat Election 2023: ‘হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছে পুলিশ!’, অভিযোগ ঘিরে তুমুল তোপ লকেটের

Last Updated:

এদিকে হুগলির পোলবার একটি বুথে হাতে ধরে ভোট করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বুথের প্রহরায় থাকা এক পুলিশকর্মীর বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন ভোটারদের একাংশই৷ পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথ, উচাই প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, তিনি নিজেই ভোটারদের হাত ধরে ব্যালট পেপার বক্সে ফেলা দেখিয়ে দিচ্ছেন।

হুগলি: ভোটের আগের দিন রাত থেকেই মুড়ি মুড়কির মতো বোমা, গুলি। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই৷ বিভিন্ন জেলা থেকে আসছে হিংসার খবর৷ কোথাও বুথের ভিতরেই হাতাহাতি, কোথাও ব্যালট পেপার পোড়ানোর অভিযোগ৷ সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচন ঘিরে রীতিমতো রণক্ষেত্র রাজ্যের বিভিন্ন এলাকা৷
advertisement
এদিকে হুগলির পোলবার একটি বুথে হাতে ধরে ভোট করিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বুথের প্রহরায় থাকা এক পুলিশকর্মীর বিরুদ্ধে৷ অভিযোগ তুলেছেন ভোটারদের একাংশই৷ পোলবা পঞ্চায়েতের ১০ নম্বর বুথ, উচাই প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। অভিযোগ, তিনি নিজেই ভোটারদের হাত ধরে ব্যালট পেপার বক্সে ফেলা দেখিয়ে দিচ্ছেন।
advertisement
আরও পড়ুন: সব বুথে কি থাকছে কেন্দ্রীয় বাহিনী? কী সিদ্ধান্ত কমিশনের..সামনে এল চূড়ান্ত রূপরেখা
এবিষয়ে বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘পুলিশ তৃণমূলের হয়ে ভোট করবে বলেই কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করা হয়নি।’’
এদিকে গোঘাটের সাতবেড়িয়ার ৪৩ নম্বর বুথের বিজেপি প্রার্থী এবং বুথ এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পাল্টা তৃণমূলের অভিযোগ, বিজেপির দুষ্কৃতীরা এলাকায় এসে গাড়ি ভাঙচুর করে। ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছে বলে জানান তাঁরা।
advertisement
শুভজিৎ ঘোষ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
WB Panchayat Election 2023: ‘হাতে ধরে ভোট করিয়ে দিচ্ছে পুলিশ!’, অভিযোগ ঘিরে তুমুল তোপ লকেটের
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement