advertisement

Birbhum news: আইসি-র কলার ধরে টান, গ্রাম্য বিবাদে রণক্ষেত্র সিউড়ি! পাল্টা লাঠি চার্জ পুলিশের

Last Updated:

Birbhum news: পুরনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ির মিনিস্টিল এলাকা। গ্রামের দুই পক্ষের মধ্যে আজ ফের বিবাদ হয়, এক পক্ষের ২ জনকে আগ্নেয়াস্ত্র-সহ আটক করে বেঁধে রেখে মারধোর করা হয় বলে অভিযোগ।

বীরভূমে অশান্তি
বীরভূমে অশান্তি
সুপ্রতিম দাস, বীরভূম: পুরনো গ্রাম্য বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের সিউড়ির মিনিস্টিল এলাকা। গ্রামের দুই পক্ষের মধ্যে আজ ফের বিবাদ হয়, এক পক্ষের ২ জনকে আগ্নেয়াস্ত্র-সহ আটক করে বেঁধে রেখে মারধোর করা হয় বলে অভিযোগ।
পুলিশ গিয়ে ঘটনাস্থলে উত্তেজিত জনতাকে সরাতে লাঠিচার্জ করে। পুলিশ ওই গ্রামের বাবু আনসারি নামের এক যুবককে আটক করলে পুলিশের কাছে থেকে তাকে ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি অন্যদের আটক করলে সিউড়ি থানার আইসি-র কলার ধরে এক গ্রামবাসি, তাঁকে আটক করেছে পুলিশ।
advertisement
advertisement
ঘটনায়  ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আটক করা হয়েছে ৪ জনকে। ঘটনাস্থলে হাজির হয়েছেন সিউড়ি থানার পুলিশ বাহিনী।
গ্রামের অপর পক্ষের বাসিন্দাদের অবশ্য দাবি, ব্যাপারটি সাজানো। আজ সকালে তাদের গোষ্ঠীর বাসিন্দারা যখন গ্রাম থেকে যাচ্ছিলেন তাঁদের বেঁধে তাদের কোমরে আগ্নেয়াস্ত্র গুজে দেওয়া হয় ফাঁসানোর জন্য। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum news: আইসি-র কলার ধরে টান, গ্রাম্য বিবাদে রণক্ষেত্র সিউড়ি! পাল্টা লাঠি চার্জ পুলিশের
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement