advertisement

West Bengal Municipal Elections 2022: বিরোধীদের ভরসা শিলিগুড়ি, আসানসোল! চার পুরনিগমে শুরু হয়ে গেল ভোটগ্রহণ

Last Updated:

এ দিন সকাল থেকেই চার পুরনিগম এলাকায় শীতের মধ্যেও ভোটারদের মধ্যে ভোট দান নিয়ে উৎসাহ চোখে পড়েছে (West Bengal Municipal Elections 2022)৷

আসানসোলের একটি বুথে ভোট দিতে সকাল থেকেই ভিড়৷
আসানসোলের একটি বুথে ভোট দিতে সকাল থেকেই ভিড়৷
#কলকাতা: শীতের সকালেই চার পুরনিগমে শুরু হয়ে গেল ভোটগ্রহণ৷ বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি, এই চার পুরনিগমে আজ ভোটগ্রহণ৷ বিধাননগরে ৪১, আসানসোলে ১০৬, চন্দননগরে ৩২ এবং শিলিগুড়িতে ৪৭টি ওয়ার্ডে ভোটগ্রহণ চলছে (West Bengal Municipal Elections 2022)৷
চার পুরসভার মধ্যে আসানসোল এবং শিলিগুড়ি বিরোধী বিজেপি এবং বামফ্রন্টের কাছে বড় ভরসা৷ কারণ আসানসোল পুরনিগম এলাকায় বিধানসভা ভোটেও বিজেপি-র ফল তুলনামূলক ভাবে ভাল হয়েছিল৷ আর শেষ পুরভোটেও কংগ্রেসের সমর্থনে শিলিগুড়ি দখলে রাখতে পেরেছিল বামেরা৷
অন্যদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গেই বিজেপি-র ফল ভালো হয়েছিল৷ এমন কি, ওয়ার্ড ভিত্তিক ফল অনুযায়ী বিধানসভা নির্বাচনের নিরিখে শিলিগুড়ি পুরনিগম এলাকায় এগিয়ে রয়েছে বিজেপি-ই৷
advertisement
advertisement
এ দিন সকাল থেকেই চার পুরনিগম এলাকায় শীতের মধ্যেও ভোটারদের মধ্যে ভোট দান নিয়ে উৎসাহ চোখে পড়েছে৷ সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ৷ বুথের বাইরে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো৷ তবে বেলা বাড়লে ভোটদানের হার আরও বাড়বে বলেই আশা সব রাজনৈতিক দলেরই৷
advertisement
সকাল থেকে ভোট মোটের উপরে শান্তিপূর্ণই রয়েছে৷ বিক্ষিপ্ত ভাবে কয়েকটি জায়গায় অনিয়মের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ পুলিশের সংখ্যা অপার্যপ্ত বলে অভিযোগ করেছেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য৷ ভোটের ফল ঘোষণা সোমবার৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Elections 2022: বিরোধীদের ভরসা শিলিগুড়ি, আসানসোল! চার পুরনিগমে শুরু হয়ে গেল ভোটগ্রহণ
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement