advertisement

Kona Expressway: যানজট মুক্ত হবে কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রাজ্যের

Last Updated:

বাস, ছোট গাড়ি বা পণ্যবাহী যানবাহন- দিনভর ব্যস্ত থাকে কোনা এক্সপ্রেসওয়ে (Kona Expressway)৷

কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে উদ্যোগ৷
কোনা এক্সপ্রেসওয়ের যানজট কমাতে উদ্যোগ৷
#কলকাতা: কোনা এক্সপ্রেসওয়ের যানজট কাটাতে উদ্যোগী হল রাজ্য সরকার। কলকাতার সঙ্গে হাওড়া হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কের সংযোগকারী গুরুত্বপূর্ণ এই রাস্তার সংস্কারে জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হল রাজ প্রশাসনের৷ আগামী শুক্রবার যৌথভাবে কোনা এক্সপ্রেসওয়ে পরিদর্শন করতে পারে রাজ্য সরকার ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরা৷
কলকাতা থেকে দ্বিতীয় হুগলি সেতু হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে পড়তে গেলে সব যানবাহনকেই কোনা এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে হয়৷ এই রাস্তার উপরেই রয়েছে সাঁতরাগাছি রেল স্টেশন৷ ফলে বহু ট্রেনযাত্রীও নিয়মিত এই রাস্তা দিয়ে যাতায়াত করেন৷ একই হাওড়া, পূর্ব মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সড়ক পথে কলকাতায় আসতে গেলেও এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় বহু মানুষকে৷
advertisement
advertisement
বাস, ছোট গাড়ি বা পণ্যবাহী যানবাহন- দিনভর ব্যস্ত থাকে কোনা এক্সপ্রেসওয়ে৷ আর অপ্রশস্ত রাস্তায় গাড়ির চাপ বেশি হওয়ায় কোনা এক্সপ্রেসওয়ের উপরও যানজটও রুটিন হয়ে দাঁড়িয়েছে৷ ফলে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের৷
advertisement
এই সমস্যার সমাধানেই এবার ১১৭ নম্বর জাতীয় সড়ক বা কোনা এক্সপ্রেসওয়ের সংস্কারে উদ্যোগী হল রাজ্য প্রশাসন৷ রাস্তার সংস্কার কাজ চলাকালীন কীভাবে গাড়ি অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হবে, যৌথ পরিদর্শনে তাও খতিয়ে দেখা হবে৷ রাস্তার উপরে পণ্যবাহী যানবাহনের পার্কিং আটকাতে অস্থায়ী পার্কিং লটও তৈরি করা হবে৷
এ দিন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদীর নেতৃত্বে হাওড়ার পুলিশ আধিকারিক এবং পূর্ত ও পরিবহণ দফতরের কর্তাদের নিয়ে এ দিনের বৈঠক হয়৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে উপস্থিত ছিলেন৷ জাতীয় সড়ক কর্তৃপক্ষ যাতে দ্রুত কোনা এক্সপ্রেসওয়ের সংস্কারে হাত দেয়, এ দিনের বৈঠকে সেই আলোচনাও হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kona Expressway: যানজট মুক্ত হবে কোনা এক্সপ্রেসওয়ে, জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক রাজ্যের
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement