advertisement

Latest Crime News|| ২ প্রতিবেশীর বচসা গড়িয়েছিল হাতাহাতিতে, তারপর যা হল মর্মান্তিক! মগরায় মারাত্মক অভিযোগ!

Last Updated:

Magra chaos and murder: বুধবার সকাল হতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ডহারবারের পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। মঙ্গবার রাতে খুনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#মগরাহাট: দুই প্রতিবেশীর মধ্যে বচসার জেরে মগরাহাটে কুপিয়ে খুন। আশঙ্কাজনক আরও একজন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে মগরাহাট থানার মাহিতলা গ্রামের বাসিন্দা দুই প্রতিবেশী ইজাজুল আবদুল শেখের পরিবারের সঙ্গে বচসা হয় হাবিব শেখের পরিবারের। ঘটনায় হাবিব সেখের পরিবারের লোকজন ধারাল অস্ত্র নিয়ে চড়াও হয় ইজাজুল শেখের পরিবারের ওপর। ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় ইজাজুল (৩৮) ও মিন্টু শেখকে (৩৫)। ঘটনাস্থলে মৃত্যু হয় ইজাজুলের। আশঙ্কাজনক অবস্থায় মিন্টু শেখকে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কলকাতায় স্থানান্তরিত করেন চিকিৎসকরা।
আরও পড়ুন: গরমের ছুটির ভিড় সামাল দিতে ছুটছে দিঘা স্পেশ্যাল ট্রেন, কখন-কোথা থেকে ছাড়বে জানেন?
ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মগরাহাটের মাহিতলায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ঘটনায় হাবিব শেখ ও কালাম শেখকে গ্রেফতার করেছে মগরাহাট থানার পুলিশ। তবে মৃতের পরিবারের অভিযোগ, ঘটনায় বাবলু শেখ মূল অভিযুক্ত ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন করেছে। অন্যদিকে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে মগরাহাট থানার পুলিশ। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, দুই প্রতিবেশীর মধ্যে পুরনো শত্রুতার জেরে এই ঘটনা। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে।
advertisement
আরও পড়ুন: আম নয়, শুধু পাতা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা আয় কৃষকের! কীভাবে জানেন?
আজ বুধবার সকাল হতেই বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান ডায়মন্ডহারবারের পুলিশ আধিকারিক মিতুন কুমার দে। মঙ্গবার রাতে খুনের ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
advertisement
advertisement
Anisuddin Molla
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Crime News|| ২ প্রতিবেশীর বচসা গড়িয়েছিল হাতাহাতিতে, তারপর যা হল মর্মান্তিক! মগরায় মারাত্মক অভিযোগ!
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement