advertisement

BJP West Bengal: বঙ্গ বিজেপি-তে আরও বড় বিদ্রোহ? ঠাকুরবাড়িতে শান্তনুর সঙ্গে বৈঠকে বিক্ষুব্ধ নেতারা

Last Updated:

রাজ্য বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে এমনিতেই ক্ষুব্ধ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)৷

বিজেপি-তে বিদ্রোহে ইতি?
বিজেপি-তে বিদ্রোহে ইতি?
#বনগাঁ: ক্রমেই কি বঙ্গ বিজেপি-তে (BJP West Bengal) বিদ্রোহের আঁতুড়ঘর হয়ে উঠছে ঠাকুরনগরের মতুয়া ঠাকুর বাড়ি? কারণ মতুয়া সম্প্রদায়ের বিদ্রোহী বিধায়কদের পর এবার ঠাকুরনগরে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur) সঙ্গে বৈঠক সারলেন বঙ্গ বিজেপি-র বিক্ষুব্ধ নেতারা৷
সূত্রের খবর, রবিবার হওয়া এই বৈঠকে হাজির ছিলেন কয়েকদিন আগে বিজেপি-র রাজ্য কমিটি থেকে বাদ পড়া বেশ কয়েকজন সিনিয়র নেতা৷ উপস্থিত ছিলেন জয়প্রকাশ মজুমদার, রীতেশ তিওয়ারি, সমীরণ সাহা, সায়ন্তন বসুর মতো নেতারা৷
advertisement
রাজ্য বিজেপি-র নতুন রাজ্য কমিটিতে মতুয়াদের প্রতিনিধিত্ব না থাকা নিয়ে এমনিতেই ক্ষুব্ধ শান্তনু ঠাকুর৷ বিজেপি রাজ্য নেতৃত্বের উপরে নিজের অসন্তোষ ব্যক্ত করে দলের রাজ্য সংগঠনের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েও বেরিয়ে গিয়েছেন তিনি৷ এবার তাঁর সঙ্গে রাজ্যের বিক্ষুব্ধ নেতাদের বৈঠকে বিষয়টি অন্য মাত্রা পেল৷ বিজেপি-র অন্দরে বিদ্রোহের বীজ যে ক্রমশ বাড়ছে, এ দিনের বৈঠকের পর তা আর বলার অপেক্ষা রাখে না৷
advertisement
বিজেপি-র অন্দরের খবর, কয়েকদিন আগে গত ৩০ ডিসেম্বর ২০২১, সল্টলেকে জয়প্রকাশ মজুমদারের বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন প্রতাপ বন্দ্যোপাধ্যায়৷ সহ সভাপতি পদে থাকা দুই নেতাই নতুন রাজ্য কমিটি থেকে বাদ পড়েছেন৷ সূত্রের খবর, পরে বিজেপি নেতৃত্ব জানতে পারেন সরাসরি কথা না হলেও ভার্চুয়ালি জয়প্রকাশ মজুমদার সহ বিক্ষুব্ধ নেতাদের সঙ্গে আলোচনা হয় শান্তুনু ঠাকুরের৷ তার পরই এ দিন ঠাকুরনগরে বৈঠক হওয়ায় দুইয়ে দুইয়ে চার করে নিচ্ছেন অনেকেই৷ যদিও এ দিনের বৈঠকে প্রতাপ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন না৷
advertisement
জয়প্রকাশ মজুমদার ছাড়াও এ দিন ঠাকুরনগরের বৈঠকে হাজির ছিলেন দলের আরও তিন পুরনো নেতা রীতেশ তিওয়ারি, সায়ন্তন বসু এবং সমীরণ সাহা৷ প্রত্যেকেই দলের পুরনো নেতা হওয়া সত্ত্বেও দলের সদ্য গঠিত রাজ্য কমিটিতে জায়গা পাননি৷
তবে এ দিনের বৈঠক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি কোনও নেতাই৷ তবে কয়েকদিন আগেই মতুয়া সম্প্রদায়ের বিক্ষুব্ধ বিধায়কদের সঙ্গে বৈঠকের পর শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, সময় মতোই সব বলবেন তিনি৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP West Bengal: বঙ্গ বিজেপি-তে আরও বড় বিদ্রোহ? ঠাকুরবাড়িতে শান্তনুর সঙ্গে বৈঠকে বিক্ষুব্ধ নেতারা
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement