advertisement

Sukanta Mazumdar: অক্সিজেনের মাত্রা কমায় হাসপাতালে, পরীক্ষা করতেই করোনা ধরা পড়ল সুকান্তরও

Last Updated:

হাল্কা জ্বর, কাশির সঙ্গে সর্দি লাগার মতো করোনা সংক্রমণের বেশ কয়েকটি উপসর্গ রয়েছে বিজেপি রাজ্য সভাপতির (Sukanta Mazumdar)৷

সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
#কলকাতা: করোনা আক্রান্ত বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷ এ দিনই দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বালুরঘাটের সাংসদকে৷
হাল্কা জ্বর, কাশির সঙ্গে সর্দি লাগার মতো করোনা সংক্রমণের বেশ কয়েকটি উপসর্গ রয়েছে বিজেপি রাজ্য সভাপতির৷ যদিও তাঁর অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতালের তরফে জানানো হয়েছে৷ আইসোলেশন কেবিনে রেখে চিকিৎসা চলছে বিজেপি রাজ্য সভাপতির৷
advertisement
সূত্রের খবর, গত দু' একদিন ধরেই হাল্কা জ্বরে ভুগছিলেন সুকান্ত বাবু৷ সেই কারণে এ দিন সকালে কয়েকটি কর্মসূচি থাকলেও তা বাতিল করে দেন তিনি৷ বেলার দিকে শরীরে অক্সিজেন স্যাচুরেশনের মাত্রা কিছুটা কমে যাওয়ায় ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷
advertisement
হাসপাতালে ভর্তি হওয়ার পরই সুকান্তবাবুর অ্যান্টিজেন পরীক্ষা করা হয়৷ তাতে ফল পজিটিভ আসে৷ এর পরেই তাঁকে আইসোলেশন ওয়ার্ডে রেখে তাঁর লালা রসের নমুনা আরটি- পিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছে৷
হাসপাতালের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, সুকান্ত বাবুর অবস্থা আপাতত স্থিতিশীলই রয়েছে৷ ৪২ বছর বয়সি সুকান্ত মজুমদারের কোনও রকম কো- মর্বিডিটি বা অন্য শারীরিক সমস্যা নেই বলেই আপাতত জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Sukanta Mazumdar: অক্সিজেনের মাত্রা কমায় হাসপাতালে, পরীক্ষা করতেই করোনা ধরা পড়ল সুকান্তরও
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement