advertisement

West Bardhaman News: পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর পর মিড ডে মিলের চাল চুরি! আদিবাসী স্কুলের প্রধান শিক্ষকের একের পর এক কুকীর্তি ফাঁস

Last Updated:

West Bardhaman News: মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফের শিরোনামে আসানসোলের বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়।

মিড মে মিলের চাল চুরির অভিযোগ বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
মিড মে মিলের চাল চুরির অভিযোগ বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মা: মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ফের শিরোনামে আসানসোলের বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়।
মিড ডে মিলে পচা মাংস খাওয়ানোর পর এবার মিড ডে মিলের চাল চুরির অভিযোগ উঠল খোদ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়ার বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বরাদ্দ করা মিড ডে মিলের চাল চুরি করার গুরুতর অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
আরও পড়ুনঃ দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় হ্যাঙ্গুং খেলার সূচনা ভারতে! আগামী অলিম্পিকের জন্য প্রশিক্ষণ দেওয়া শুরু, চলছে খেলোয়াড় বাছাই
মঙ্গলবার চাল চুরির বিষয়টির হাতেনাতে ধরে ফেলেন বলে দাবি স্থানীয়দের। আর এই ঘটনাকে কেন্দ্র করে ফের একবার বিক্ষোভ দেখালো স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এর আগেও এই স্কুলে প্রধান শিক্ষক মিড ডে মিলে পড়ুয়াদের পচা মাংস খাইয়েছিলেন। বারবার এই ধরণের ঘটনায় আতঙ্কিত পড়ুয়া থেকে অভিভাবক সকলেই।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ভোট আসে ভোট যায়, কিন্তু ভোগান্তি যায় না! লোহাদহ ঘাটে ঝুঁকির যাত্রা, সেতুর দাবি বাসিন্দাদের
এই প্রসঙ্গে জামুরিয়ার এসআই দেবজ্যোতি দাস জানিয়েছেন, বিষয়টি নজরে এসেছে। চাল খারাপ বলে বাইরে ফেলে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান শিক্ষক। বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন এসআই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: পড়ুয়াদের পচা মাংস খাওয়ানোর পর মিড ডে মিলের চাল চুরি! আদিবাসী স্কুলের প্রধান শিক্ষকের একের পর এক কুকীর্তি ফাঁস
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement