advertisement

West Bardhaman News: ধাবায় বসেছিল জুয়ার আসর! হানা দিল পুলিশ, ১০ লক্ষ টাকা সহ ৭ জন গ্রেফতার

Last Updated:

West Bardhaman News: জানা যাচ্ছে, একটি ধাবায় জুয়া খেলার আসর বসেছিল। সেখানে হানা দেয় পুলিশ। প্রায় ১০ লক্ষ টাকা সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়।

রানীগঞ্জ থানা
রানীগঞ্জ থানা
আসানসোল, পশ্চিম বর্ধমান, দীপক শর্মাঃ জুয়া খেলার অভিযোগে একাধিক জুয়াড়িকে গ্রেফতার করল পুলিশ। প্রায় ১০ লক্ষ টাকা সহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে আসানসোলের রানীগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায় এই ঘটনা ঘটেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষ ৩ হাজার ১০০ টাকা বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে আটক করা হয় প্লেয়িং কার্ড ও মোবাইল ফোন। এদিনের এই অভিযানে পুলিশ আসানসোল ও দুর্গাপুরের ৭ জনকে গ্রেফতার করে। তাঁদের আসানসোল আদালতে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ৪০০ বছরের রহস্য! বর্ধমানের ‘এই’ জমিতে আজও হয় না কোনও ফসল, বয়ে বেড়াচ্ছে কোন ‘অভিশাপ’?
প্রসঙ্গত, জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন বহু মানুষ। সেখান থেকে অনেকের পারিবারিক, ব্যক্তিগত জীবনে নেমে আসে বিপর্যয়। অনেকের সংসারের অশান্তির কারণও এই জুয়ার আসক্তি।
advertisement
advertisement
মঙ্গলবার গভীর রাতে আসানসোলের রানীগঞ্জ থানা এলাকার বাঁশড়া অঞ্চলের একটি ধাবায় যেমন জুয়া খেলার আসর বসেছিল। সেখানে হানা দেয় পুলিশ। গতকাল রাতের এই অভিযানে মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জুয়ার বোর্ড থেকে ১০ লক্ষের কিছু বেশি টাকা বাজেয়াপ্ত করা হয়। একইসঙ্গে আটক করা হয় প্লেয়িং কার্ড ও মোবাইল ফোন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: ধাবায় বসেছিল জুয়ার আসর! হানা দিল পুলিশ, ১০ লক্ষ টাকা সহ ৭ জন গ্রেফতার
Next Article
advertisement
PM Modi Brigade Rally: শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রী, দুপুর থেকে বিকেল, কলকাতায় মোদির সফরসূচিতে কী কী থাকছে? দেখে নিন একনজরে
  • শনিবার কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রিগেডে মেগা র‍্যালি

  • ০১:২০ তে কলকাতা বিমানবন্দরে অবতরণ

  • বেলা ০১:৫৫-এ গাড়িতে ব্রিগেডে যাবেন মোদি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement