advertisement

West Bardhaman News : সুস্বাদু খাবারেই বাজিমাত... 'শ্রাবন্তী হোম ডেলিভারি'র হাত ধরে স্বাবলম্বী হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও

Last Updated:

স্বচ্ছল পরিবারের বধূ শ্রাবন্তীদেবী কেবল নিজের রোজগারের কথা ভেবে নয়, এলাকার পিছিয়ে পড়া গৃহবধূদের স্বনির্ভর করতে ও এলাকার অসহায় বৃদ্ধ - বৃদ্ধাদের অর্থের বিনিময়ে স্বাস্থ্যকর খাবার পরিষেবা দিতেই এমনই উদ্যোগ নেন।

+
গৃহবধূ

গৃহবধূ শ্রাবন্তী মণ্ডল

দুর্গাপুর: দুর্গাপুরের অণ্ডাল ব্লকের উখড়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শ্রাবন্তী মণ্ডলের হোম ডেলিভারির হাত ধরেই সাবলম্বী হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। গ্রাম্য এলাকায় তাঁর বানানো সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার দিয়েই বাজিমাত করেন তিনি। স্বচ্ছল পরিবারের বধূ শ্রাবন্তীদেবী কেবল নিজের রোজগারের কথা ভেবে নয়, এলাকার পিছিয়ে পড়া গৃহবধূদের স্বনির্ভর করতে ও এলাকার অসহায় বৃদ্ধ – বৃদ্ধাদের অর্থের বিনিময়ে স্বাস্থ্যকর খাবার পরিষেবা দিতেই এমনই উদ্যোগ নেন।
এখানে এপার বাংলা, ওপার বাংলা, ইন্ডিয়ান, চাইনিজ সমস্ত রকমারি পদ রান্না করা হয়। গ্রামঞ্চলে বহু বৃদ্ধ-বৃদ্ধা আছেন যাঁরা একা থাকেন, তাঁদের ভরসা হয়ে দাঁড়িয়েছেন শ্রাবন্তী দেবী। তাঁর এমন উদ্যোগে গ্রামের বেশ কিছু  মহিলাও বাড়ির ভিতর বসেই রোজগার করছেন। সম্প্রতি দুর্গাপুর শহরাঞ্চলে বেড়েছে খাবারের হোম ডেলিভারি ব্যবসা৷ কিন্তু গ্রামাঞ্চলেও শ্রাবন্তীদেবী মাত্র কয়েক মাসেই এই ব্যবসায় জনপ্রিয়তা অর্জন করেছেন। দশভুজার মতো তিনি সামলাচ্ছেন ঘর, পরিবার সবই।
advertisement
advertisement
স্বামী চাকরিজীবি হওয়ায় আর্থিকভাবে স্বচ্ছল ওই পরিবার। কিন্তু পঞ্চায়েত এলাকায়  শ্রাবন্তীদেবী  স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রধান। তাঁর হেঁশেলে তৈরি রান্নাবান্নাই তাঁর পরিবারের লোকজন খান। বর্তমানে আনাজের দাম বৃদ্ধি পাওয়ায় তাঁর ভেজ থালির দাম ৭০ টাকা। ফিস থালি  ১১০ টাকা। চিকেন থালি ১২০ টাকা। আর মটন থালি ২০০ টাকা। এতো গেল নিত্য দিনের খাবারদাবার। এছাড়াও তিনি বিশেষ দিনে বিশেষ খাবারের ব্যবস্থা করে থাকেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News : সুস্বাদু খাবারেই বাজিমাত... 'শ্রাবন্তী হোম ডেলিভারি'র হাত ধরে স্বাবলম্বী হচ্ছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও
Next Article
advertisement
West Bengal Weather Update: মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস ! সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট ও উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা
সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস ! দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা
  • মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস !

  • সোম ও মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস !

  • দক্ষিণবঙ্গের ৮ ও উত্তরবঙ্গের ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement