advertisement

Kali Puja 2025: বিশাল পদ্মপুকুর, ফিরে যাওয়া সহজপাঠে! এবার কালীপুজোয় দর্শনার্থীদের মন ছুঁতে প্রস্তুত দুর্গাপুরের 'কাগজের নৌকা'

Last Updated:

মণ্ডপ জুড়ে সহজ পাঠের সেই পদ্ম দিঘি থেকে খুকুর জল আনতে যাওয়া, কেয়া পাতার নৌকা,  উড়ন্ত বকের দল সহ সহজ পাঠের নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে।

+
পুজোর

পুজোর থিম কাগজের নৌকা 

দুর্গাপুর,দীপিকা সরকার: সহজ পাঠের কবিতার থিমে সাজছে এবার কালীপুজোর মণ্ডপ। মণ্ডপ জুড়ে সহজ পাঠের সেই পদ্ম দিঘি থেকে খুকুর জল আনতে যাওয়া, কেয়া পাতার নৌকা,  উড়ন্ত বকের দল সহ সহজ পাঠের নানা চিত্র ফুটিয়ে তোলা হচ্ছে। এমনই অভিনব কালীপুজোর মণ্ডপ গড়ে তুলেছে শিল্পাঞ্চলের অরবিন্দ এভিনিউ এলাকার  দুর্গাপুর অরবিন্দ স্পোর্টিং ক্লাব। তাঁদের এবারের থিম ‘কাগজের নৌকা’। মণ্ডপে ঢুকতেই সামনেই একটি বিশাল পদ্মপুকুর করা হয়েছে। পেপার কাটিং করে পদ্মফুল, পাখি, কেয়া পাতার নৌকা ইত্যাদি তৈরি করা হচ্ছে। মণ্ডপে গড়ে তোলা হয়েছে তিনটি রাজহংস। পাশাপাশি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছুটি’ কবিতা ও সহজপাঠ বইয়ের নানা কবিতায় ভরে উঠছে মণ্ডপের অন্দরমহল।
বিশ্বভারতীর শিল্পীর হাতের ছোঁয়ায় গড়ে উঠছে ওই মণ্ডপ। পুজো উদ্যোক্তাদের দাবি, নব প্রজন্মের শিশুরা ভুলতে বসেছে মাতৃভাষা, জানেনা সহজপাঠ বইয়ের মজার মজার কবিতা ও ছড়া। ওই কবিতা ও ছড়ার মধ্যে লুকিয়ে রয়েছে শৈশবের খেলাধূলার গল্পগুলি। তাই শিশু সহ অভিভাবকদের সহজপাঠের স্মৃতি স্মরণ করাতে ও আকৃষ্ট করতে এবার তাদের থিম ‘কাগজের নৌকা’। যেখানে নৌকার পালে লেখা রয়েছে কবিতার কলিগুলি।
advertisement
advertisement
কোথাও লেখা, মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। আবার কোথাও লেখা হাট কবিতার সেই বিখ্যাত পংক্তিটি, কুমোর পাড়ার গোরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি…. এই মণ্ডপ দর্শন করলে ছেলেবেলার স্মৃতি বিজড়িত এমনই সব কবিতা আবারও মনে পড়বে দর্শনার্থীদের। ফিরে পাবে যেন একটুকরো ছেলেবেলার স্বাদ। পুজো কমিটি সূত্রে জানা গিয়েছে, তাঁদের পুজো চলতি বছরে ৪৪ তম বর্ষে পদার্পণ করছে। কালীপুজোর আগের দিনই মণ্ডপের শুভ উদ্বোধন হবে। আকর্ষণীয় মণ্ডপের সঙ্গে মানানসই প্রতিমা থাকবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব বর্ধমানের শিল্পী রাজু রায় অত্যন্ত পরিশ্রম করে ওই থিম ফুটিয়ে তুলছেন। মণ্ডপ ঘিরে থাকছে অত্যাধুনিক আলোকসজ্জা। পুজোতে এলাকার মহিলাদের অংশগ্রহণ প্রশংসনীয়। পুজোর চাঁদা তোলা, পুজোর বাজার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ পুজো আর্চনার সমস্ত ব্যবস্থা তাঁরাই করেন। পুজোর কয়েকদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এলাকার ছেলে-মেয়েদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেন পুজো কমিটি। পুজোকে কেন্দ্র করে থাকে ভোগ বিতরণ সহ খাওয়া দাওয়ার অনুষ্ঠান।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: বিশাল পদ্মপুকুর, ফিরে যাওয়া সহজপাঠে! এবার কালীপুজোয় দর্শনার্থীদের মন ছুঁতে প্রস্তুত দুর্গাপুরের 'কাগজের নৌকা'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement