advertisement

Weather Update: বৃষ্টিতে কি ভেস্তে যাবে পুজোর সব প্ল্যান! বৃথা সমস্ত শপিং! চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার হালহকিকত

Last Updated:

Weather Update: মানুষের ভুরু কুঁচকে রয়েছে আবহাওয়ার দিকে তাকিয়ে। আদেও কী হতে চলেছে পুজোর চারটে দিন?

রাজ্যের আবহাওয়ার আপডেট
রাজ্যের আবহাওয়ার আপডেট
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: পুজো দোরগোড়ায় চলে এসেছে। এদিকে মানুষের ভুরু কুঁচকে রয়েছে আবহাওয়ার দিকে তাকিয়ে। আদেও কি পুজোর চারটে দিন আনন্দ করতে পারবেন কেউ? কবি কাজি নজরুল ইসলাম লিখেছিলেন, “মোরা একটি বৃন্তে দুটি কুসুম”। ঠিক সেই রকমই ভৌগোলিক মানচিত্র এবং ভূপ্রকৃতির সঙ্গে আবহাওয়ার তুলনা করলে বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম যেন একই বৃন্তে তিনটি কুসুম। চলুন জেনে নেওয়া যাক এই তিন জেলার আবহাওয়া…
আরও পড়ুনঃ ঝড়-জলে ফসলের ক্ষতিতে আর দুশ্চিন্তা নয়! ক্ষতিপূরণ দেবে বাংলা শস্য বিমা, কীভাবে আবেদন করবেন জেনে নিন
প্রথমে আসা যাক বাঁকুড়া জেলার দিকে। শুক্রবার ২৯ অগাস্ট, বাঁকুড়া জেলায় থাকছে বজ্রপাতের কমলা সতর্কতা। বিকেলের দিকে হতে পারে বৃষ্টিপাত। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা ৩৯° সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯১ শতাংশ। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৪০ মিনিট। বায়ুর গুণগতমান অত্যন্ত গ্রহণযোগ্য ৩৩। তবে বাতাসে ধূলিকণার পরিমাণ থাকবে সাধারণ মানের চেয়ে একটু বেশি।
advertisement
আরও পড়ুনঃ হঠাৎই ডায়রিয়ার বাড়বাড়ন্ত ‘এই’ গ্ৰামে! রোগী নিয়ে হাসপাতালে ছোটাছুটি, কেন এমন পরিস্থিতি? নিজের চোখেই দেখুন
বাঁকুড়া জেলার পার্শ্ববর্তী জেলা পুরুলিয়া। লাল মাটির শুষ্ক এই জেলায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৮০ শতাংশ। দুপুরে সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের দৈর্ঘ্য ১২ ঘন্টা ৪০ মিনিট। বাতাসের গুণগত মান অত্যন্ত গ্রহণযোগ্য ৩০। ধূলিকণার পরিমাণ থাকবে অত্যন্ত বেশি।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জঙ্গলমহল অধ্যুষিত জেলা ঝাড়গ্রাম। তুলনামূলকভাবে ছোট এই জেলার আবহাওয়ার সঙ্গে বাঁকুড়া এবং পুরুলিয়ার আবহাওয়ার খুব একটা পার্থক্য নেই। বাঁকুড়া জেলার মতই ঝাড়গ্রাম জেলায় রয়েছে বজ্রপাতের কমলা সর্তকতা। দুপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং অনুভূত তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে রাতের দিকে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৪ শতাংশ। বায়ুর গুনগতমান থাকছে গ্রহণযোগ্য ২৬।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weather Update: বৃষ্টিতে কি ভেস্তে যাবে পুজোর সব প্ল্যান! বৃথা সমস্ত শপিং! চলুন জেনে নেওয়া যাক আবহাওয়ার হালহকিকত
Next Article
advertisement
Bangladesh Election Results 2026: ১৮ মাস জেল খেটে ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
১৮ মাস জেল, ১৭ বছর দেশছাড়া! এখন হচ্ছেন প্রধানমন্ত্রী, কে এই তারেক রহমান? কী তাঁর ইতিহাস?
  • তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী?

  • ১৮ মাস জেল খেটেছেন, ১৭ বছর দেশছাড়া

  • ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে ফেরেন বাংলাদেশে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement