advertisement

Viral Youtuber: ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর পর কীভাবে চলছে রোজের সংসার? জানলে চোখে জল আসবে

Last Updated:

Viral Youtuber: জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের কথা। হাঁটাচলার সামর্থ্য ছিল না তাঁর। অথচ খুব কম সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিল বকখালির এই ইউটিউবার‌।

+
অমিত

অমিত মণ্ডল

বকখালি: মনে আছে জনপ্রিয় ইউটিউবার অমিত মণ্ডলের কথা? হাঁটাচলার সামর্থ্য ছিল না, অথচ খুব কম সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছিল বকখালির দিব্যাঙ্গ ইউটিউবার‌। সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে কখনও বাধা হয়ে দাঁড়ায়নি সেই শারীরিক প্রতিবন্ধকতা। কিন্তু সাফল্য ছুঁয়ে দেখেও, নিজের পরিশ্রমের সুফল পুরোপুরি উপভোগ করতে পারেনি অমিত।
সরস্বতী পুজোর সময় পথ দুর্ঘটনায় প্রাণ হারান বিশেষভাবে সক্ষম ইউটিউব তারকা অমিত মণ্ডল। ইউটিউবের টাকায় বাড়ি, গাড়ি সব করছিলেন ধীরে ধীরে। সেই সময় পাশে এসে দাঁড়িয়েছিলেন অনেকেই। কিন্তু অমিতের মৃত্যুর পর সব এলোমেলো হয়ে যায়‌। অমিতের অনেক বন্ধু আর কথা রাখেনি। দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকেও বিক্রি করতে পারছেন না।
advertisement
অমিতের মা স্থানীয় পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজারে ঘুরে ঘুরে সাফাইকর্মী হিসেবে কাজ করেন। অমিত নিজের শারীরিক প্রতিবন্ধকতা থেকে পছন্দ-অপছন্দ, সব বিষয় নিয়ে খোলাখুলি কথা বলতেন। অল্পদিনের মধ্যে তাঁর সেই ভিডিওগুলি তুমুল জনপ্রিয় হয়ে ওঠে। লক্ষ লক্ষ দর্শক ছিলেন তাঁর ভিডিও-র।
advertisement
আরও পড়ুনঃ মুহুর্মুহু বজ্রপাতে ফালা ফালা! কলকাতা-সহ কোন ৮ জেলায় তুমুল দুর্যোগ! এল শেষ মুহূর্তের আপডেট
ছোটবেলা থেকে প্রতিকূল পরিস্থিতিতে বেড়ে ওঠা অমিত নতুন ভাবে চিনতে শুরু করেছিল চারপাশ। কিন্তু অকস্মাৎ মৃত্যুতে শেষ হয় অমিতের লড়াই। সেই সঙ্গে শেষ হয় একটি পরিবারের লড়াই। একবছর পর তাঁর কথা স্মরণ করে চোখে জল অমিতের পরিবারের।
advertisement
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Youtuber: ভাইরাল ইউটিউবার অমিতের মৃত্যুর পর কীভাবে চলছে রোজের সংসার? জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement