advertisement

Viral News: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর; এই বুড়ির এক 'ফু'-তে জোড়া লেগে যায় ভাঙা হাড়! মছলন্দপুরে শোরগোল

Last Updated:

Viral News: বিশেষ এই পদ্ধতিতেই জুড়ে যায় ভাঙ্গা হাড়, সমাধান মেলে শারীরিক সমস্যার। দাবি গ্রামবাসীদের।

+
লক্ষ্মী

লক্ষ্মী মণ্ডল

উত্তর ২৪ পরগনা: ভাঙা হাড় জুড়তে দরকার পড়বে না প্লাস্টারের! বুড়ির “ফুঁ” দেওয়া এই বিশেষ তেলে ও শিকড়ের গুনেই আজ সুস্থ হচ্ছেন বহুরোগী। বয়সের কোটা ষাটের দোরগোরায় হলেও এখনও নিয়ম করে চলে সাধনা।
প্রতি শনি-মঙ্গলবার এই জায়গার ভিড় হার মানাতে পারে যে কোনও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রকেও। বুড়ির এক ফুঁয়ে জুড়ে যায় ভাঙা হার। শুধু তাই নয়, ব্যথা-বেদনা শারীরিক সমস্যারও ফু দিয়েই সমাধান করেন উত্তর ২৪ পরগনা জেলার মছলন্দপুরের বৃদ্ধা লক্ষ্মী মণ্ডল। যদিও এই নামে না চিনলেও সকলে তাঁকে চেনেন হাড় ভাঙাবুড়ি নামেই। প্রতি সপ্তাহের মঙ্গল এবং শনিবার ভোর থেকে সন্ধ্যা অবধি মছলন্দপুরের ঘোষপুর এলাকায় দূরদূরান্ত থেকে মানুষজন ভিড় জমান।
advertisement
আরও পড়ুন: অন্য নায়িকার সঙ্গে লুকিয়ে শারীরিক সম্পর্ক নানা পটেকরের, হাতেনাতে ধরেছিলেন ‘প্রেমিকা’ মণীষা কৈরালা! তারপর?
শুধু হাড় ভাঙা রোগীরা নন, শারীরিক অসুস্থতা নিয়েও নানা ধরনের মানুষই সমস্যা সমাধানে আসেন এখানে। সঙ্গে নিয়ে আসতে হয় সর্ষের তেল ও কালো কার। বিশেষ গাছের শিকড় ও হাড়ভাঙ্গা বুড়ির ” ফু “দেওয়া তেলেই নিরাময় হয় নানা কঠিন শারীরিক সমস্যার বলে দাবি। এমনকী বড় বড় হাসপাতাল ও নার্সিংহোম থেকে ফেরত আসা অ-সফল অস্ত্রোপচার রোগীদেরও হাড় জুড়ে সুস্থ করে দিয়েছেন লক্ষ্মী দেবী এমনটাও দাবি উপকার পাওয়া রোগী ও রোগী পরিবারদের।
advertisement
advertisement
প্রায় তিন পুরুষ ধরে স্বপ্নাদেশে পাওয়া এই বিশেষ মন্ত্র বলেই এখনও মানুষদের সেবা করে চলেছেন বৃদ্ধা। জেলা এমনকী নানা রাজ্য থেকেও এখন রোগীরা এই বুড়ির কাছে আসেন শারীরিক সমস্যা নিবারণের জন্য। যত দিন বাড়ছে, ততই যেন হাড়ভাঙা বুড়ির এই বাড়িতে বাড়ছে রোগীর ভিড়। এলাকার বহু মানুষ এখন এই হাড়ভাঙা বুড়িকে কেন্দ্র করে রীতিমতো ব্যবসাও চালাচ্ছেন। এলাকায় দেখা গেল তেল, কালো কার থেকে শুরু করে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসেছেন অনেকে।
advertisement
Rudra Nrayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral News: বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর; এই বুড়ির এক 'ফু'-তে জোড়া লেগে যায় ভাঙা হাড়! মছলন্দপুরে শোরগোল
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬: দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • সাপ্তাহিক রাশিফল ৬ – ১২ এপ্রিল, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement