advertisement

Hooghly News: মাথাপিছু ৩টি পরিবার! গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত দত্তক নিলেন ১০০ জন ডাক্তারি পড়ুয়া

Last Updated:

আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা এবার দত্তক নিলেন গোটা একটি গ্রামকে। ১০০ জন পড়ুয়া চিকিৎসক তাদের ভাগে পড়েছে মাথাপিছু তিনটি করে পরিবারের দায়িত্ব।

+
আরামবাগ

আরামবাগ মেডিকেল কলেজের ছবি

হুগলি: আরামবাগ মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসকরা এবার দত্তক নিলেন গোটা একটি গ্রামকে। ১০০ জন পড়ুয়া চিকিৎসক তাদের ভাগে পড়েছে মাথাপিছু তিনটি করে পরিবারের দায়িত্ব। এই সমস্ত পরিবারের শারীরিক চিকিৎসা ও তাদের স্বাস্থ্য সচেতনতা সম্পূর্ণ দায়িত্ব থাকবে ডাক্তারি পড়ুয়াদের উপরেই। ন্যাশনাল মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন গভর্নমেন্ট মেডিকেল কলেজ মেডিকেল পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।এই মর্মে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হল গোঘাটের বালিবেলা হাই স্কুলে।
মেডিকেল কলেজের চিকিৎসক সূত্রে জানা যায়, মেডিক্যাল কলেজে পাঠরত দ্বিতীয় বর্ষের ১০০ জন পড়ুয়াদের নিয়ে এদিন ওই এলাকার বিভিন্ন গ্রামে ঘোরা হয় এবং তারা এক একজন পড়ুয়া ৩ টি করে পরিবার দত্তক নেয়। পড়ুয়ারা জানায়, তারা যে পরিবার গুলি দত্তক নিয়েছে তাঁদের পরিবারের কত জন সদস্য আছে তা জানার পাশাপাশি তাঁদের মাসিক আয়, তাঁদের পরিবারের কেও অসুস্থ কিনা বা তারা কি ওষুধ খাই তা বিস্তারিত জানেন এবং তা লিপিবদ্ধ করেন। এবং তারা যাদের দত্তক নিয়েছেন সরকারি নিয়ম অনুযায়ী সেই দত্তক নেওয়া পরিবারের সদস্যদের চিকিৎসার দিকটা খেয়াল রাখবেন পড়ুয়াদের পড়াশোনা চলাকালীন।
advertisement
advertisement
এদিন তারা যাদের দত্তক নিয়েছেন তাঁদের পরিবারের যত জন অসুস্থ আছেন তাঁদের বালিবেলা হাই স্কুলে অবস্থিত মেডিক্যাল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা করেন এবং তাঁদের বিনামূল্যে ওষুধ প্রদান করেন বলেও জানা গেছে। এদিন এই মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসার জন্য উপস্থিত ছিলেন মেডিক্যাল কলেজের বিভিন্ন বিষয়ের জনসাস্থ্য আধিকারিক সহ একাধিক ডাক্তারি প্রফেসর ও ডাক্তারি পড়ুয়ারা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Hooghly News: মাথাপিছু ৩টি পরিবার! গ্রামের স্বাস্থ্য সংক্রান্ত দত্তক নিলেন ১০০ জন ডাক্তারি পড়ুয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement