স্কুল চলাকালীন দুই শিক্ষিকার মারামারি, অবাক চোখে তাকিয়ে ছাত্র ছাত্রীরা !
Last Updated:
মহিষাদল: স্কুল চলাকালীন ছাত্র ছাত্রীদের সামনেই দুই শিক্ষিকার মারামারিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল! আজ, শনিবার সকালে 'আজব' ঘটনাটি ঘটেছে মহিষাদলের গোপালপুর উচ্চ মাধ্যমিক স্কুলে।
কিন্তু হঠাৎ এরকম ঘটনা ঘটল কেন ? জানা গিয়েছে, পুজোর ছুটির আগে আজই ছিল শেষ ক্লাস। স্বাভাবিক তালেই চলছিল পড়াশোনা। এই স্কুলেরই অষ্টম শ্রেণীর এক ছাত্র, এই স্কুলেরই এক শিক্ষিকার ছেলে। আর সেই ছাত্রেরই পরীক্ষার খাতা ' লোপাট' করে দেওয়ার অভিযোগ উঠেছিল অন্য আরেক শিক্ষিকার বিরুদ্ধে যিনি ওই ছাত্রের পরীক্ষার খাতা দেখেছিলেন।
advertisement
বাক বিতণ্ডা দিয়ে শুরু এবং তারপর রীতিমতো হাতাহাতি, মারামারি! রণক্ষেত্রে নেমে পড়লেন দুই শিক্ষিকা। সামনে অবাক চোখে ছাত্র-ছাত্রীরা!
advertisement
বলা বাহুল্য, মারামারিতে দুই শিক্ষিকাই আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন তাঁরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Oct 13, 2018 3:42 PM IST










