advertisement

চাষ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! হঠাৎ নেমে এল সাক্ষাৎ 'যমদূত'! বাঁকুড়ার ঘটনায় শোরগোল

Last Updated:

চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়ায়

বাঁকুড়ায় বাজ পড়ে মৃত্যু ২ জনের। প্রতীকী ছবি
বাঁকুড়ায় বাজ পড়ে মৃত্যু ২ জনের। প্রতীকী ছবি
ইন্দাস, বাঁকুড়া, দেবব্রত মণ্ডলঃ ধান চাষ করতে জমিতে গিয়েছিলেন। সেই সময়ই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এর জেরেই প্রাণ হারালেন দু’জন। দু’টি পৃথক বজ্রপাতের ঘটনায় মৃত্যু হল রাজু বাগদী (৫৫) এবং জয়ন্ত মন্ডল (৬৩) নামের দুই ব্যক্তির। এই নিয়ে গত ১৫ দিনে বজ্রপাতে বাঁকুড়ায় মৃত্যু হল মোট ১১ জনের।
চলতি বছর বর্ষার শুরু থেকেই একের পর এক নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি হচ্ছে বাঁকুড়ায়। মাঝেমধ্যেই নজিরবিহীনভাবে বজ্রগর্ভ মেঘের কারণে মুহুর্মুহু বজ্রপাতের ঘটনাও ঘটছে। গত ২৪ জুলাই একইদিনে বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হয়েছিল ৯ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল সন্ধ্যার মুখে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে ফের বজ্রগর্ভ মেঘ তৈরী হয়, শুরু হয় বৃষ্টি। সেই সময়ই দু’টি পৃথক বজ্রপাতের ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানার পলাশী গ্রামে মৃত্যু হয় রাজু বাগদী (৫৫) ও পাত্রসায়ের থানার পাটিত গ্রামের জয়ন্ত মন্ডলের (৬৩)।
advertisement
আরও পড়ুনঃ রাত নামলেই মদ-জুয়ার আসর! প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা যা করল… চাঞ্চল্যকর ঘটনা রাজ্যে!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেই মাঠে আমনের চারা রোপণের কাজ করছিলেন। বজ্রপাতে দুজনেই মাঠের মধ্যে লুটিয়ে পড়েন, ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। মৃতদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
চাষ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! হঠাৎ নেমে এল সাক্ষাৎ 'যমদূত'! বাঁকুড়ার ঘটনায় শোরগোল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement