advertisement

Memari News: খেলতে খেলতে হঠাৎ উধাও দুই ভাই, পুকুরে ভেসে উঠল দেহ! দুই শিশুর মৃত্যুতে হতভম্ব মেমারি

Last Updated:

মেমারির দেবীপুরের পূর্ব কাশিয়াডা় এলাকায় থাকত সম্পর্কে খুড়তুতো ভাই রাজদীপ হাজরা (৪) এবং শৌভিক হাজরা (৪)৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পুকুর পাড়ে খেলতে খেলতেই একসঙ্গে জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর৷ সম্পর্কে তারা খুড়তুতো ভাই৷ মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারিতে৷
স্থানীয় সূত্রে খবর, মেমারির দেবীপুরের পূর্ব কাশিয়াডা় এলাকায় থাকত সম্পর্কে খুড়তুতো ভাই রাজদীপ হাজরা (৪) এবং শৌভিক হাজরা (৪)৷ এ দিন দুপুরে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল দু জন৷ বেশ কিছুক্ষণ পেরিয়ে যাওয়ার পরেও শিশু দুটি বাড়ি না ফেরায় তাদের খোঁজ শুরু করে পরিবারের লোকজন৷
পুকুর পাড়ে দু জনের খোঁজ না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু হয়৷ এরই মধ্যে শিশু দুটির দেহ পুকুরের জলে ভাসতে দেখা যায়৷ সঙ্গে সঙ্গে শিশু দুটিকে উদ্ধার করে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই তাদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷
advertisement
advertisement
মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ খেলতে খেলতে অসাবধানতাবশত পুকুরের জলে পড়ে যাওয়াতেই শিশু দুটির জলে ডুবে মৃত্যু হয়েছে বলে অনুমান পুলিশের৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Memari News: খেলতে খেলতে হঠাৎ উধাও দুই ভাই, পুকুরে ভেসে উঠল দেহ! দুই শিশুর মৃত্যুতে হতভম্ব মেমারি
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement