advertisement

পার্ক তৈরির সময় মাটি খুঁড়তে বেরোল দুটি মন্দিরের ধ্বংসাবশেষ !

Last Updated:

পার্কের জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে দুটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ।

#গলসি: পার্কের জন্য মাটি খুঁড়তে গিয়ে উদ্ধার হয়েছে দুটি প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ। গলসির জুজুটি গ্রামের সেই মন্দির ঘিরেই স্থানীয়দের উৎসাহ তুঙ্গে। কীভাবে মাটিতে চাপা পড়ল দুটি মন্দির ? মন্দিরের প্রতিষ্ঠাতাই বা কে ? এমন অনেক প্রশ্নই ঘুরছে মানুষের মনে।
দামোদরের পাড়ে গলসির জুজুটি। গ্রামে পার্ক তৈরির সিদ্ধান্ত নেয় ভূরি পঞ্চায়েত। পার্কের জন্য মাটি খুঁড়তে গিয়ে বেরিয়ে এল দুটি মন্দিরের ধ্বংসাবশেষ। কীভাবে মাটির তলায় চাপা পড়ে গেল দুটি মন্দির ? ইতিহাসবিদের বিশ্লেষণে উঠে এল বহু অজানা তথ্য।
মাটির তলায় মন্দির -
advertisement
-- অতীতে বর্ধমান শহরের ভূমিতল দামোদরের জলস্তরের তুলনায় নীচু ছিল
advertisement
-- বহুবার বন্যার কবলে পড়ে বর্ধমানের এই এলাকা
-- বন্যা থেকে বাঁচার জন্য প্রথম বিশ্বযুদ্ধের সময় দামোদরের পাশে বাঁধ দেওয়া হয়
-- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই বাঁধ আরও উঁচু করা হয়
-- জুজুটি গ্রামের পাশ দিয়ে বাঁকা নদী পর্যন্ত খাল কাটা হয়
advertisement
-- খাল কাটার মাটি মন্দিরের গায়ে ফেলা হয়
-- ধীরে ধীরে এই এলাকা থেকে জনবসতিও সরে যায়
-- সম্ভবত খালের মাটিতে চাপা পড়ে দুটি মন্দির
বাংলার আটচালা আদলে মন্দির দুটি সম্ভবত মহাদেবের । দামোদরের পাড়ে আরও মন্দির আছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় মানুষের উদ্যোগে অষ্টাদশ শতকে মন্দিরগুলির নির্মাণ করা হয়। বর্ধমানের রাজারাও নাকি আসতেন এই মন্দিরগুলিতে পুজো দিতে।
advertisement
মন্দির দু'টির সময়কাল নিয়ে নিশ্চিত হতে সেখানে খননকাজ চালানোর ভাবনা চিন্তা করছে পুরাতত্ব বিভাগ। ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের প্রতিনিধি দল ঘটনাস্থল ঘুরে যায়। স্থানীয় মানুষের আশা, এই মন্দিরগুলির দৌলতে জুজুটি গ্রাম ভবিষ্যতে পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।
vlcsnap-2017-10-28-16h13m05s187
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পার্ক তৈরির সময় মাটি খুঁড়তে বেরোল দুটি মন্দিরের ধ্বংসাবশেষ !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement