advertisement

১৭ মে জিতেছিল বিজেপি, আজ ফের গণনায় রঘুনাথপুর জেলা পরিষদের ৩৮ নম্বর আসন জিতে নিল তৃণমূল

Last Updated:

১৭ মে জিতেছিল বিজেপি, আজ ফের গণনায় রঘুনাথপুর জেলা পরিষদের ৩৮ নম্বর আসন জিতে নিল তৃণমূল

#রঘুনাথপুর, পুরুলিয়া:ফের গণনায় পুরুলিয়ার ৩৮ নম্বর জেলা পরিষদ আসন জিতে নিল তৃণমূল। গত ১৭ মে এই আসনে বিজেপি প্রার্থী গণেশ কুমার সিংকে জয়ী বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। কিন্তু এ'নিয়ে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে রবিবার ফের গণনার সিদ্ধান্ত নেয় কমিশন।
পুনর্গণনায় তৃণমূলের অনাথবন্ধু মাঝি ১০২৯ ভোটে জিতেছেন। তবে কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গণনা বয়কট করে বিজেপি। এই নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে গেরুয়া শিবির। এই জয়ের ফলে পুরুলিয়া জেলা পরিষদে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে হল ছাব্বিশ।
১৭ মে গণনায় ৫৫০ ভোটে জয়ী হয়েছিল বিজেপি প্রার্থী গণেশ কুমার সিং । তাঁকে সার্টিফিকেটও দেওয়া হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশে রঘুনাথপুর কলেজে আজ সকাল ১০টা থেকে ফের গণনা শুরু হয়।
advertisement
advertisement
প্রসঙ্গত পুরুলিয়া জেলায় পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতে বিজিপির ভাল ফল বেশ ভাবাচ্ছে শাসক শিবিরকে ৷ এই জেলার বিদায়ী জেলা সভাধিপতিকেও হারিয়ে দিয়েছেন বিজেপি প্রার্থী ৷ তৃণমূলের অন্দরে এই নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
১৭ মে জিতেছিল বিজেপি, আজ ফের গণনায় রঘুনাথপুর জেলা পরিষদের ৩৮ নম্বর আসন জিতে নিল তৃণমূল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement