advertisement

Purulia News: আদিবাসীদের অন্যতম পরব সারহুল, কেন এই পরব! জানেন না অধিকাংশরাই

Last Updated:

ভূমিজ সম্প্রদায়ের অন্যতম উৎসব সারহুল, কী বলছেন তারা!

+
সারহুল

সারহুল পরব

পুরুলিয়া: প্রকৃতির আরাধনা করে থাকেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। কারণ প্রকৃতিকে তারা দেবতা মনে করেন। আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের অন্যতম পরব সারহুল।‌ প্রকৃতির উৎসব হল এই সারহুল। তাইতো কথিত আছে, শাল গাছে এলে ফুল, নাচে গানে সারহুল। বীর শহীদ জিলপা লায়ার শহীদ দিবসকে স্মরণীয় করে তুলতে আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের মানুষজন পালন করে সারহুল উৎসব। পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির উদ্যোগে বলরামপুর থানার বৃন্দাবনপুর গ্রামে এই উৎসবের আয়োজন করা হয়। নাচ গান নানা সংস্কৃতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এর উৎসব পালন হয়।
শুধু জেলা পুরুলিয়া নয়, ভিন রাজ্য থেকেও বহু মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নির্মলা সিং সর্দার বলেন, প্রকৃতির পুজো করা হয় এই উৎসবে। আদিবাসী নাচে, গানে ভোরে ওঠে চারিদিক। তাদের সমাজ কোনভাবেই পিছিয়ে নেই। তাই তাদের লোকসংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উৎসবে তারা অংশ নিয়েছেন। ‌
advertisement
advertisement
এ বিষয়ে পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক লক্ষ্মীনারায়ণ সিং সর্দার বলেন, এই ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে সকলে একত্রিত হয়ে উৎসবের আনন্দে মেতে ওঠেন। শুধু জেলা পুরুলিয়া নয় ভিন রাজ্য থেকেও বহু মানুষের সমাগম হয়েছে এই অনুষ্ঠানে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন তারা। আদিবাসী ভূমিজ সম্প্রদায়ের সারহুল বা হাদিবঙ্গা ফাল্গুন মাসে শুরু হয় তা চলে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া পর্যন্ত।‌ এই উৎসবকে ঘিরে মেতে ওঠেন তারা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আদিবাসীদের অন্যতম পরব সারহুল, কেন এই পরব! জানেন না অধিকাংশরাই
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement