advertisement

Train Accident: রাতের খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন, চিৎকার-কান্না, শয়ে শয়ে যাত্রী ছুটলেন স্টেশনের দিকে

Last Updated:

Train Accident: ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেলের রেসকিউ টিম। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা।

মারাত্মক দুর্ঘটনা
মারাত্মক দুর্ঘটনা
খড়গপুর: বালাসোরের বাহানগর স্টেশনে ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার পর ফের যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর খড়্গপুরে। এবার মেদিনীপুর হাওড়া গামী লোকাল ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে লাইনচ্যুত হল। লোকাল ট্রেনের একটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনার পরেই ট্রেনের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কে নেমেই ছোটেন স্টেশনের দিকে।
ঘটনার খবর পেয়েই ছুটে আসে রেলের রেসকিউ টিম। ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। সঙ্গে খড়গপুর টাউন থানার পুলিশ এবং রেল পুলিশের আধিকারিকরা। বারবার যাত্রীবাহী ট্রেনের দুর্ঘটনায় কবলে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে রীতি মতো। সাধারণ যাত্রীদের মধ্যে বামদের ছাত্র সংগঠন DYFI জেলা সম্পাদক সুমিত গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, খড়গপুর স্টেশনেই বসেছিলেন। এই ট্রেনের খবর পেয়ে ছুটে আসেন খড়্গপুরের পোর্টার খুলির কাছে এবং বারবার যাত্রীবাহী ট্রেন দুর্ঘটনা কবলে পড়ায় রেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
advertisement
advertisement
যদিও এই দুর্ঘটনা নিয়ে মুখ খুলতে নারাজ রেলের আধিকারিকরা। সংবাদ মাধ্যম খবর ও ছবি তুলতে গেলে ছবি তুলতে বাধা দেন রেল পুলিশের কর্মীরা। খড়গপুর, মেদিনীপুর বা ঝাড়খণ্ড যাওয়ার সমস্ত ট্রেন বেশ কিছুক্ষণ বন্ধ থাকে বলে রেল সূত্রের খবর।
advertisement
শেষমেষ রাত বারোটা চল্লিশ নাগাদ ট্রেনটিকে ট্র্যাকে তুলে স্টেশনে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে তীব্র গরমে দুর্ঘটনাগ্রস্ত এলাকাতে কাজ করার সময় হঠাৎই এক রেল কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁকে নিয়ে যাওয়া হয় রেলের হাসপাতালে। সেখানে তার চিকিৎসার চলছে। তীব্র গরমের কারণ অসুস্থ হয়েছেন তিনি, রেল সূত্রে এমনই খবর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train Accident: রাতের খড়গপুরে লাইনচ্যুত লোকাল ট্রেন, চিৎকার-কান্না, শয়ে শয়ে যাত্রী ছুটলেন স্টেশনের দিকে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement