advertisement

Toto Ambulance: টোটো অ্যাম্বুলেন্সের হাত ধরে মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবায় বিরাট বদল

Last Updated:

Toto Ambulance: শহরে যখন টোটো মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই টোটোতেই এক অনন্য ভাবনা। ব্যাটারি চালিত টোটোয় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন মেদিনীপুরের বাসিন্দা বজরংলাল আগরওয়াল

+
টোটো

টোটো অ্যাম্বুলেন্স 

পশ্চিম মেদিনীপুর: এবার শহরের ঘিঞ্চি এলাকায়, গলিতে গলিতে পৌঁছে যাবে অ্যাম্বুলেন্স। আর অসুবিধা হবে না রোগীর পরিষেবায়। শহরের যে কোনও প্রান্তিক এলাকা থেকে মুমূর্ষ রোগীদের সহজেই পৌঁছে দেওয়া যাবে হাসপাতালে। টোটো অ্যাম্বুলেন্সের হাত ধরে মেদিনীপুর শহরের স্বাস্থ্য পরিষেবায় এমনই ভোল বদল ঘটতে চলেছে।
শহরে যখন টোটো মাথাচাড়া দিয়ে উঠেছে তখনই টোটোতেই এক অনন্য ভাবনা। ব্যাটারি চালিত টোটোয় অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন মেদিনীপুরের বাসিন্দা বজরংলাল আগরওয়াল। তিনি বিনামূল্যে এই অ্যাম্বুলেন্স পরিষেবা দিচ্ছেন। বজরংলাল আগরওয়ালের সহায়তায় এবং স্থানীয় সবুজ সংগ্রামী সংঘ ও ৫ নম্বর ওয়ার্ডের মহিলাদের উদ্যোগে এই পরিষেবা চালু হয়েছে।
advertisement
advertisement
টোটোতেই থাকছে স্বয়ংক্রিয় শয্যা, রোগীর পরিজনদের বসার ব্যবস্থা সহ অত্যাধুনিক নানা প্রযুক্তি। নতুন এই পরিষেবা চালু হওয়ায় বেশ সুবিধা হবে মেদিনীপুরের মানুষজনের। মেদিনীপুর শহরের পুরসভা এলাকার ছোট ছোট গলির ভেতরে বড় অ্যাম্বুলেন্সের প্রবেশ করতে অনেকটাই সমস্যা হয়। সেই সব জায়গায় অতি সহজে পৌঁছে যাবে এই ব‍্যাটারি চালিত টোটো অ্যাম্বুলেন্স। মুমুর্ষু রোগীকে মুহূর্তের মধ্যে সে মেদিনীপুর মেডিকেল কলেজ ও শহরের নার্সিং হোমেগুলোতে পৌঁছে দেবে।
advertisement
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Toto Ambulance: টোটো অ্যাম্বুলেন্সের হাত ধরে মেদিনীপুরের স্বাস্থ্য পরিষেবায় বিরাট বদল
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement