advertisement

Chaitra sale: শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বিকিকিনি

Last Updated:

Chaitra sale: পয়লা বৈশাখ উপলক্ষে পুরুলিয়া শহরের চক বাজারে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। চলছে দেদার কেনাকাটি

+
চৈত্র

চৈত্র সেল পুরুলিয়া

পুরুলিয়া: হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, এরপরই বাঙালির পয়লা বৈশাখ। ১৪৩০ সাল বিদায় নিয়ে শুরু হবে ১৪৩১ সাল। এই দিন থেকেই বাঙালির নতুন বছরের পথ চলা শুরু হয়। পয়লা বৈশাখ সাধারণত ১৪ বা ১৫ এপ্রিল পালিত হয়। এ বছর পয়লা বৈশাখ পড়েছে ১৪ এপ্রিল। মূলত এই দিন নতুন জামা কাপড় পরে বাঙালিরা একে অপরকে শুভেচ্ছা জানান, দোকানে দোকানে হালখাতা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। পয়লা বৈশাখের আগে চৈত্রমাস জুড়ে সমস্ত জায়গাতেই চলে চৈত্র সেল। ফলে এই সময় কম দামে ভাল জিনিস কেনার জন্য বিভিন্ন বাজার, শপিং মলগুলিতে উপচে পড়ে মানুষের ভিড়।
পুরুলিয়ার চিত্রটাও ব্যতিক্রম নয়। পয়লা বৈশাখ উপলক্ষে পুরুলিয়া শহরের চক বাজারে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। চলছে দেদার কেনাকাটি। এই বিষয়ে ব্যবসায়ীরা বলেন, গরমের কারণে মানুষজন একটু কম বেরোচ্ছে। তাই মোটামুটিভাবে তাঁদের বিক্রি বাটা চলছে। তবে বাজারে নতুন ধরনের নানান জামা কাপড় এসেছে। সেই সমস্ত কিনতে নতুন প্রজন্মের বহু ক্রেতা আসছেন।
advertisement
advertisement
উৎসবমুখর বাঙালির এই কেনাকাটার পর্ব শেষ হয়ে পয়লা বৈশাখে পদার্পণ করতে আর কটা দিনের অপেক্ষা। স্বাভাবিকভাবেই এই শেষ মুহূর্তে জমে উঠেছে চৈত্র সেলের কেনাকাটা।
শর্মিষ্ঠা ব্যানার্জি
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chaitra sale: শেষ বেলায় চৈত্র সেলের জমজমাট বিকিকিনি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement