advertisement

Nandigram: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি

Last Updated:

এ দিন সকালে বিজেপি শিবিরের পক্ষ থেকে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এই অভিযোগে ভেটুরিয়া সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দু' পক্ষের মধ্য়ে চরম উত্তেজনা ছড়ায়।

নন্দীগ্রামে জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লাস।
নন্দীগ্রামে জয়ের পর তৃণমূল কর্মী-সমর্থকদের উল্লাস।
#নন্দীগ্রাম: সমবায় সমিতির নির্বাচনে দিনভর উত্তেজনার পর শেষ পর্যন্ত  নন্দীগ্রামে বড় জয় পেল তৃণমূল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনের সব আসনেই জয় পেল শাসক দল। খাতা খুলতে পারল না বিজেপি।
ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছিল নন্দীগ্রামে। এমন কি রক্তও ঝরে। শেষ পর্যন্ত ফল বেরোতে দেখা যায়, ১১টি আসনের প্রতিটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছিল তৃণমূল।
advertisement
advertisement
বিধানসভা নির্বাচনের পর নন্দীগ্রামে হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া শাসক দল। কয়েক দিন আগেই অবশ্য় নন্দীগ্রামে অন্য় একটি সমবায় সমিতির নির্বাচনে হারতে হয়েছিল শাসক দলকে। এবার অবশ্য় শাসক দলই বড় জয় পেল। পঞ্চায়েত নির্বাচনের আগে যে ফল নন্দীগ্রামের রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
advertisement
এ দিন সকালে বিজেপি শিবিরের পক্ষ থেকে বহিরাগতদের ঢোকানো হচ্ছে, এই অভিযোগে ভেটুরিয়া সমবায় নির্বাচনকে কেন্দ্র করে দু' পক্ষের মধ্য়ে চরম উত্তেজনা ছড়ায়। দু' দলের কর্মী সমর্থকদের মধ্য়ে সংঘর্ষে বেশ কয়েকজন আহতও হয়। শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। যদিও নির্বাচনকে কেন্দ্র করে দিনভরই উত্তেজনা ছিল।
advertisement
তবে ভোটের ফল বেরোতেই উল্লাসে ফেটে পড়েন তৃণমূলের কর্মী- সমর্থকরা। এর পর পঞ্চায়েত ভোটেও নন্দীগ্রামে বিজেপি-কে আরও কোণঠাসা করা সম্ভব হবে বলে দাবি স্থানীয় শাসক দলের নেতাদের।
যদিও নির্বাচনের ফল বেরনোর পরেও ফের নতুন করে উত্তেজনা ছড়ায় এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি-র ক্য়াম্প অফিস ভাঙচুরের অভিযোগ ওঠে। বিজেপি কর্মীদের মারধরেরও অভিযোগ ওঠে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামে বড় জয় তৃণমূলের, শুভেন্দু গড়ে খাতাই খুলতে পারল না বিজেপি! ভোটের পরেও চলছে অশান্তি
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement