advertisement

Howrah: দর্শকাসন প্রায় শূন্য, সিটুর পাল্টা সভা করতে গিয়ে মুখ পুড়ল আইএনটিটিইউসি-র

Last Updated:

বক্তব্য রাখার সময় দর্শক আসনের দিকে তাকালেনই না তৃণমূল নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় | গঙ্গার দিকে তাকিয়েই কাটালেন সভা | 

তৃণমূলের শ্রমিক লংগঠনের সভায় অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা৷
তৃণমূলের শ্রমিক লংগঠনের সভায় অধিকাংশ চেয়ারই ছিল ফাঁকা৷
#হাওড়া: বামেদের পাল্টা সভা করতে গিয়ে মুখ থুবড়ে পড়ল তৃণমূল | প্রায় কর্মী বা দর্শক শূন্য মাঠেই সভা করলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় | তা নিয়ে কটাক্ষ করলেন সিপিএমের |
কয়েকদিন আগেই বামেদের শ্রমিক সংগঠন সিটুর তারফে বালি অ্যাথলেটিক মাঠে বিশাল জনসভা  করা হয়৷ সেখানে বক্তব্য রাখেন সিপিএম- এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম৷  সিপিএম নেতাদের দাবি, কমকরে ৭-১০ হাজার কর্মী সমর্থক এসেছিলেন সভায়৷ আর সেই সভার পাল্টা সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করতে গিয়ে রীতিমতো বিপাকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন৷ শ্রমিক সংগঠনের সভা হলেও শনিবার সেই সভায় যাঁরা এসেছিলেন তাঁদের মধ্যে বেশিরভাগই ছিলেন দলের সাধারণ কর্মী৷ প্রশ্ন উঠছে, সরকারে থাকা দলের শ্রমিক সংগঠনের সভায় কেন এলেন না কর্মীরা?
advertisement
advertisement
 বালি অ্যাথলেটিক ক্লাবের মাঠে সভা শুরু হওয়ার কথা ছিল দুপুর দুটো থেকে৷ সেই সভা শুরু হয় প্রায় এক ঘণ্টা পরে | শুক্রবার  সোশ্যাল মিডিয়াতে লাইভ করে হাওড়া শহরের বিভিন্ন ব্লক থেকে কত লোক আসবেন, তাঁরা কীভাবে আসবেন, কোথায় গাড়ি রাখবেন তা জানিয়েছিলেন হাওড়া জেলা আইএনটিটিইউসি-র সভাপতি প্রাণকৃষ্ণ মজুমদার৷
advertisement
তখন মনে করা হয়েছিল বালির সভাস্থল উপচে পড়বে কর্মীদের ভিড়ে৷ জি টি রোড যানজটের আশঙ্কায় আগেভাগেই পুলিশ প্রশাসন বিভিন্ন ব্যবস্থা নিয়েছিল৷ কিন্তু শনিবার দুপুরের সভা শুরুর পর থেকেই ছবিটা পাল্টে গেল৷  সাধারণ দিনের মতোই হলো যান চলাচল৷ সভায় যোগ দিতে ছোট ছোট কিছু মিছিল এলেও সেভাবে কোনও ভিড় চোখেই পড়লো না৷
advertisement
মঞ্চে তখন তৃণমূলের চাঁদের হাট৷ আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি, জেলা নেতৃত্ব, হাওড়ার  সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, বালির বিধায়ক, দক্ষিণ হাওড়ার বিধায়ক৷ অবশ্য তালিকায় নাম থাকলেও আসেননি মন্ত্রী অরূপ রায়৷ তৃণমূলের জেলা সভাপতি তথা ডোমজুড়ের বিধায়ক কল্যান বন্দ্যোপাধ্যায়৷
advertisement
তারপর মাঠের কর্মীদের বা দর্শকের আসনে বসে গুটি কয়েক কর্মী সমর্থক৷ শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বাবু যখন সবার শেষে বক্তব্য রাখতে উঠলেন, তখন দর্শকাসনে উপস্থিত ছিলেন হাতে গুনে তিনশো থেকে পাঁচশো জন৷ দলের এমন অবস্থা দেখে মঞ্চে ভাষণ দিতে গিয়ে দর্শক আসনের দিকে তাকালেনই না ঋতব্রত বাবু৷ গঙ্গার দিকে তাকিয়ে মিনিট পনোরো বক্তব্য রেখে বেরিয়ে গেলেন৷
advertisement
এই ঘটনার পরই শনিবারের সভা নিয়ে কটাক্ষ শুরু হয় বিরোধী শিবির থেকে৷ সিপিএম নেতা শঙ্কর মৈত্র বলেন, এই ছবি দেখেই বোঝা যাচ্ছে মানুষ তৃণমূলের থেকে মুখ সরিয়ে নিচ্ছে৷ আর ঋতব্রত বাবু জানেন, তাঁদের গঙ্গাপ্রাপ্তি ঘটতে চলছে তাই কর্মীদের দিকে না তাকিয়ে গঙ্গাকেই ভাল করে দেখলেন৷
বিজেপি-র দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দল কোথায় দাঁড়িয়ে তা এই সভাই প্রমান করে দিল৷
advertisement
এ দিকে এই সভায় যোগ দেওয়া নিয়ে হাওড়া স্টেশন চত্বরে পার্কিং জোনে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে আহত হন অনেকেই৷  সাংসদ  প্রসূন বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কেন তাঁদের সমর্থকদের বাধা দেওয়া হল, কেন তাঁদেরকে মারধর করা হল তিনি বুঝতে পারেননি৷ নাম না করেই তৃণমূলের অন্যগোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগ করেন হাওড়ার সাংসদ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah: দর্শকাসন প্রায় শূন্য, সিটুর পাল্টা সভা করতে গিয়ে মুখ পুড়ল আইএনটিটিইউসি-র
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement