advertisement

বীরভূমে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

Last Updated:
#বীরভূম: সোমবার সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে তৃণমূলের দলীয় কার্যালয় ৷ বীরভূমের কাঁকড়তলার বড়রা গ্রামে বিস্ফোরণ ঘটে ৷ সেই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে কাঁকড়তলা থানার পুলিশ ৷
পুলিশ সূত্রে খবর, ধৃত ৭জনই তৃণমূল সমর্থক ৷ এর পাশাপাশি পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড ৷ ঘটনাস্থল থেকে স্প্লিন্টার, হামান-দিস্তা উদ্ধার করেছে বম্ব স্কোয়াড ৷
সোমবার সাতসকালে বিস্ফোরণটি ঘটে ৷ বিকট শব্দ শুনে তৃণমূলের দলীয় কার্যালয় ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ বিস্ফোরণের জেরে উড়ে যায় তৃণমূল কার্যালয়ের ছাদ ৷ এর পাশাপাশি গোটা কার্যালয়টিই প্রায় ভেঙে পড়ে ৷ এরপর স্থানীয় বাসিন্দাদের খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ ৷ ঘটনাটির তদন্ত শুরু করে পুলিশ ৷ কিন্তু এত বিস্ফোরক কোথা থেকে এল ? তৃণমূলের পার্টি অফিসেই কি মজুত ছিল বোমাগুলি ৷ এই সমস্ত বিষয়গুলি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল ৷
advertisement
advertisement
তবে, বম্ব স্কোয়াডের প্রাথমিক অনুমান, পার্টি অফিসের ভিতরই বোমা তৈরি হত ৷ ভূলবশত ফেটে যায় বোমাগুলি ৷ যার জেরেই ঘটে এই ভয়াবহ বিস্ফোরণ ৷
যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, ‘পার্টি অফিসে অফিসে বিস্ফোরণ হয়নি ৷ পার্টি অফিস লক্ষ করে বোমা ছুঁড়ছিল দুষ্কৃতীরা ৷’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বীরভূমে তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
Iran America Tension: আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
আমেরিকার ‘টুঁটি চেপে ধরেছে’ ইরান! মার্কিন ফাইটার জেটে গুলি, ইরানে আটক ২ পাইলটকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন সেনা
  • এই হামলার পর আইআরজিসি দু’জন মার্কিন পাইলটকে জীবিত আটক করেছে

  • মার্কিন সামরিক বাহিনী এর পাইলটকে খুঁজে বের করে উদ্ধার করার চেষ্টা করছে

  • প্রথমে এই দাবি অস্বীকার করলেও পরে স্বীকার করে আমেরিকা,বিমানটি জরুরি অবতরণ করেছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement