advertisement

Murshidabad News: সেতুর উপরে রিলস-এ ব্যস্ত ৫ ছাত্র, হঠাৎ চলে এল ট্রেন! বীভৎস দৃশ্যে শিউরে উঠল মুর্শিদাবাদের সুতি

Last Updated:

মর্মান্তিক এই ঘটনায় তিন ছাত্রেরই ঘটনাস্থলে মৃত্যু হয়৷ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুই ছাত্র৷

এই সেতুর উপরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা৷
এই সেতুর উপরেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা৷
সুতি: বার বার সতর্কবার্তা, প্রচারেও কাজ হচ্ছে না৷ রেল লাইনের উপরে জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে রিলস বানানো অথবা ভিডিও রেকর্ড করার ঘটনা চলছেই৷ বিপজ্জনক এই প্রবণতার ফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার সাক্ষী থাকল মুর্শিদাবাদের সুতি৷ রেল ব্রিজের উপরে রিলস বানাতে গিয়ে একসঙ্গে মৃত্যু হল দশম শ্রেণির তিন ছাত্রের৷ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুই ছাত্র৷ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়৷
বুধবার দুপুরে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সুতির আহিরণ রেল সেতুর উপরে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সবমিলিয়ে পাঁচজন ছাত্র সেতুর রেল লাইনের উপরে রিলস বানানোর জন্য মোবাইলে ভিডিও রেকর্ড করছিল৷ আচমকাই ওই লাইনে দ্রুত গতির একটি এক্সপ্রেস ট্রেন চলে আসে৷ ওই পাঁচ ছাত্র লাইনের উপর থেকে সরে যাওয়ারও সময় পায়নি৷ মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে পাঁচজন৷
advertisement
advertisement
মর্মান্তিক এই ঘটনায় তিন ছাত্রেরই ঘটনাস্থলে মৃত্যু হয়৷ প্রাণে বাঁচলেও গুরুতর আহত হয় দুই ছাত্র৷ জানা গিয়েছে, নিহত তিন ছাত্রের নাম সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখ৷ আহত দুই ছাত্রের নাম রোহিত শেক এবং আকাশ শেখ৷ এরা প্রত্যেকেই ঔরঙ্গাবাদের একটি বেসরকারি স্কুলের পড়ুয়া৷ প্রত্যেকেই সুতি থানার অন্তর্গত ইংলিশ সাহাপাড়া গ্রামে বাসিন্দা৷
advertisement
ঘটনার পর রেল লাইনের উপরেই পড়ে থাকে তিন ছাত্রের দেহ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আরপিএফ এবং জিআরপি৷ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তিন ছাত্রের এমন মর্মান্তিক পরিণতি মানতে পারছেন না এলাকার বাসিন্দারা৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidabad News: সেতুর উপরে রিলস-এ ব্যস্ত ৫ ছাত্র, হঠাৎ চলে এল ট্রেন! বীভৎস দৃশ্যে শিউরে উঠল মুর্শিদাবাদের সুতি
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement