advertisement

Bangaon Suicide Case || প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম পথ বেছে নিলেন যুবক! বনগাঁর ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

Bangaon Suicide Case || পরিবারের অভিযোগ, গত তিন-চার মাস ধরে পাশের পাড়ার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন রাকেশ। মঙ্গলবার মেয়ের পরিবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেয়।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#বনগাঁ: প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন যুবক। বুধবার সকালে মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বনগাঁয়৷ স্থানীয় এবং পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী,  মৃত যুবকের নাম রাকেশ সাহা (২৮)। পরিবারের দাবি, বুধবার সকালে রাকেশকে ডাকাডাকি করলেও তিনি কোনও সাড়া দেননি৷ তখনই সন্দেহ হয় বাড়ির লোকের৷ দরজা যখন ভাঙা হয়, তখন সব শেষ৷
বনগাঁ থানার রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা রাকেশ। পরিবারের অভিযোগ, গত তিন-চার মাস ধরে পাশের পাড়ার এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন রাকেশ। মঙ্গলবার মেয়ের পরিবার সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেয়। তারপরেই এই পথ বেছে নিয়েছেন তিনি৷ বুধবার সকালে ঘরের দরজা ভেঙে পরিবারের লোকেরা ভিতরে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে ঝুলছেন যুবক। তড়িঘড়ি পরিবার ও প্রতিবেশীরা মিলে রাকেশকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
advertisement
বুধবার সকালে পুরো ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়৷ তারই বহিঃপ্রকাশ স্বরূপ উত্তেজিত জনতা মেয়ের বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে মেয়ের মাকে মারধর করেন৷ বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাড়ির জানালা এবং ঘরের ভিতরে থাকা বিভিন্ন সামগ্রী ভেঙে ফেলেন তাঁরা৷ পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে৷
advertisement
Aniruddha Kirtania
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangaon Suicide Case || প্রেমে প্রত্যাখ্যাত হয়ে চরম পথ বেছে নিলেন যুবক! বনগাঁর ঘটনায় চাঞ্চল্য
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement