advertisement

Accident on National Highway: শিলিগুড়ির পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানায় ঢুকে গেল বাস, নিহত ১, আহত ২০

Last Updated:

Accident on National Highway: ঘটনার অভিঘাতে বাসটি রাস্তার পাশে একটি কারখানায় ঢুকে যায়

ঘটনার অভিঘাতে বাসটি রাস্তার পাশে একটি কারখানায় ঢুকে যায়
ঘটনার অভিঘাতে বাসটি রাস্তার পাশে একটি কারখানায় ঢুকে যায়
রায়গঞ্জ : কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে বুধবার সাতসকালে উত্তরবঙ্গে পথদুর্ঘটনায় প্রাণ হারালেন এক জন ৷ এদিন কলকাতা থেকে শিলিগুড়িগামী যাত্রী বোঝাই বাস রায়গঞ্জের ঘুঘুডাঙ্গা মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ৷ এর পর ঘটনার অভিঘাতে বাসটি রাস্তার পাশে একটি কারখানায় ঢুকে যায় ৷
এই বাসে মোট ৭০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ তাঁদের মধ্যে আহত হয়েছেন ২০ জন৷ নিহত ১ ৷ আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ৷ দুর্ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশবাহিনী ৷ চলছে উদ্ধারপর্ব ৷ উদ্ধারকাজে সামিল হয়েছেন স্থানীয় বাসিন্দারা ৷ কারখানায় ঢুকে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে উদ্ধারের চেষ্টা চলছে৷
advertisement
আরও পড়ুন :  রাত পোহালেই একুশের সমাবেশ, কলকাতা জুড়ে তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি
বাসটিতে বাংলাদেশের বেশ কিছু যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে ৷ কী কারণে এই দুর্ঘটনা, তার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে ৷ দুর্ঘটনার জেরে চাঞ্চল্য পড়ে যায় স্থানীয় এলাকায় ৷
advertisement
মুক্তার সরকার
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Accident on National Highway: শিলিগুড়ির পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে কারখানায় ঢুকে গেল বাস, নিহত ১, আহত ২০
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement