advertisement

South 24 Parganas News: ‌যানজটে নাকাল জয়নগর থেকে বারুইপুরের ২৫ কিলোমিটার রাস্তা

Last Updated:

দীর্ঘদিন ধরে জয়নগরে যানজটের শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া। এলাকার মানুষের বিকল্প ভাবনা ওভার ব্রিজ। 

+
জয়নগরের

জয়নগরের যানজটের চিত্র

দক্ষিণ ২৪ পরগনা: দীর্ঘদিন ধরে জয়নগর এলাকায় যানজটের শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে শুরু করে স্কুল পড়ুয়া। স্কুল টাইম থেকে অফিস টাইম রাস্তায় যানজটের কারণে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। প্রতিদিনই যানজটের জেরে এ ভাবে ভুগতে হয় জয়নগর পুর এলাকার মানুষকে। কখনও আটকে পড়ে অ্যাম্বুল্যান্স। কখনও পরীক্ষার হলে ঢুকতে হয় দেরিতে। কখনও মিস হয় ট্রেন।
জয়নগর হয়ে রাস্তাটি চলে গিয়েছে বারুইপুর হয়ে কলকাতার দিকে। জয়নগর থেকে বারুইপুর পর্যন্ত রাস্তার দূরত্ব ২৫ কিলোমিটার। কলকাতা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার। ওই ২৫ কিলোমিটার রাস্তা সর্বসাকুল্যে চওড়া ১৫-২০ ফুট। তার উপরে রাস্তার দু’ধারে বহু বছর আগে তৈরি বড় বড় বাড়ি। প্রায় দেড়শো বছর পুরনো পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের নিত্য প্রয়োজনে কলকাতায় যেতে হলে ট্রেনই ভরসা। আর দু’টি কলকাতায় যাওয়ার বাস থাকলেও প্রয়োজনের সময় দেখা পাওয়া যায় না।
advertisement
advertisement
জয়নগর স্টেশন থেকে ট্রেন ধরতে কুলতলি, জামতলা, মৈপীঠ, রায়দিঘি, মন্দিরবাজার এলাকার কয়েক হাজার বাসিন্দাও আসেন। ট্রেন ধরতে সকলকেই যানজটে ফাঁসতে হয়।জয়নগর স্টেশন মোড় থেকে বিভিন্ন এলাকায় যাওয়ার জন্য কয়েকশো অটো-ট্রেকার-বাস আছে। কিন্তু ওই সমস্ত গাড়ি রাখার কোনও নির্দিষ্ট টার্মিনাস বা স্ট্যান্ড নেই। স্বল্প পরিসর রাস্তার উপরে ঠায় লম্বা লাইন করে দাঁড়িয়ে থাকে যাত্রিবাহী গাড়িগুলি। বাকি যেটুকু রাস্তা পড়ে থাকে যাত্রী চলাচলের জন্য,এক দিকে যেমন সংকীর্ণ রাস্তা আর তার উপরে যদি স্কুল টাইমে বা অফিস টাইমে ট্রেন চলে আসে তাহলে আরওবেশি যানজটের সমস্যার সম্মুখীন হতে হয় সাধারণ মানুষের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এলাকার মানুষের বিকল্প ভাবনা ওভার ব্রিজ।কবে রেহাই মিলবে এই সমস্যা থেকে সেদিকে কিন্তু তাকিয়ে জয়নগরবাসী।
সুমন সাহা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ‌যানজটে নাকাল জয়নগর থেকে বারুইপুরের ২৫ কিলোমিটার রাস্তা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement