advertisement

ধৃত মনতোষ দে-র আরও এক বাড়ি ও স্ত্রী-র হদিশ ইছাপুরে !

Last Updated:

কলকাতায় ধৃত তিন জঙ্গিদের মধ্যে অন্যতম মনতোষ দে-র এবার নতুন এক বাড়ির খোঁজ পাওয়া গেল ইছাপুরে ৷

#কলকাতা: কলকাতায় ধৃত তিন জঙ্গিদের মধ্যে অন্যতম মনতোষ দে-র এবার নতুন এক বাড়ির খোঁজ পাওয়া গেল ইছাপুরে ৷ এই এলাকার পূর্ব মানিকতলাতেও নাকি থাকত মনতোষ ৷ গান অ্যান্ড শেল ফ্যাক্টরিতে কাজ করতেন মনতোষের বাবা মনোরঞ্জন দে ৷ সেখানেই ১৯৯৬ সালে বাড়ি কেনেন তিনি ৷
শুধু বাড়িই নয়, ইছাপুরে মনতোষের ‘তৃতীয়’ স্ত্রী-রও হদিশ পেয়েছে পুলিশ ৷ লেনিননগরে মনতোষের নিজের বাড়ি রয়েছে ৷ সেখানে থাকে তার আরেক স্ত্রী লক্ষ্মী দে ৷ ১৯৮৫ সালে লক্ষ্মীকে বিয়ে করে মনতোষ ৷ তাদের একটি ছেলেও রয়েছে ৷ ১৪ বছর আগে বাড়ি ছাড়ে মনতোষ ৷ বাড়ি বিক্রির জন্য স্ত্রী-কে একসময় চাপও দেয় মনতোষ বলে জানা গিয়েছে ৷
advertisement
কয়েকমাসের মধ্যেই বাড়িটা অবশ্য বিক্রি করে দেয় মনতোষের পরিবার ৷ পাশেই এক আত্মীয় সবিতা সরকারের বাড়িতে থাকতে শুরু করে মনতোষরা ৷ সেসময় মনতোষ প্রোমোটিং করত বলে জানা গিয়েছে ৷ ভাল ছেলে হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে ৷  কিন্তু ২০০৩ সালে আচমকাই সপরিবারে এলাকা ছাড়ে তারা ৷ সঙ্গে যান আত্মীয় সবিতা ও তাঁর স্বামী গোপাল সরকারও ৷
advertisement
advertisement
বহুরূপী মনতোষের অবশ্য আরও কীর্তি এখন প্রকাশ্যে আসছে ৷ ইছাপুরেই তার আসল বাড়ি ছিল ৷ দুঃসম্পর্কের আত্মীয় সবিতা সরকারের মেয়েকেই নাকি মনতোষ বিয়ে করে বলে জানা গিয়েছে ৷ খোলাপোতাতে আরেকটি বাড়িতে থাকত মনতোষের স্ত্রী অাফরোজা ৷ তাকে বিয়ে করতেই নাম ভাঁড়ায় মনতোষ ৷ সে সময় তার নাম হয় জিয়ারুল গাজি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ধৃত মনতোষ দে-র আরও এক বাড়ি ও স্ত্রী-র হদিশ ইছাপুরে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement