advertisement

North 24 Parganas News: বাজপাখির মত উড়ল রাস্তার মোটরবাইক! ঝুলল দেওয়ালে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছবি তুলতে ভিড় বাসিন্দাদের

Last Updated:

 দুর্ঘটনা রুখতে রাস্তায় দেওয়া হল স্প্রিড বেকার, আর তারপরেই যা ঘটছে অশোকনগরে

+
পথ

পথ দুর্ঘটনা

উত্তর ২৪ পরগনা: এ যেন হিন্দি সিনেমার শুটিংকেও হার মানাবে। রাস্তা থেকে প্রায় ১০০ ফুট দূরে পাঁচিল টপকে উড়ে গিয়ে পড়ল চালকহীন মোটর বাইক। অশোকনগর শিববাড়ি এলাকায় ঘটা এই দুর্ঘটনার খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। বহু মানুষ এখন দুর্ঘটনার স্থলে দেখতে আসছেন এমন দৃশ্য। না দেখলে যেন বিশ্বাস করতে পারবেন না এত দূরে ছিটকে পড়ল গাড়ি! ভয়াবহ এই পথ দুর্ঘটনায় আহত হন বাইক চালক।
আহত যুবক রাস্তায় পড়ে থাকলেও, বাইক ছিটকে চলে যায় প্রায় ১০০ ফুট দূরে জিরাট রোডের পার্শ্ববর্তী পাঁচিল টপকে একটি বাড়ির ভেতরে। অশোকনগর সংহতি পার্ক এলাকায় জিরাট রোডে বিকট আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। দেখেন কোন লোক না থাকলেও, একটি বাইক দেওয়ালের লম্বা অবস্থায় আটকে রয়েছে।
advertisement
advertisement
পরবর্তীতে, দেখা যায় প্রায় ১০০ ফুট দূরে আহত বাইক আরোহী রাস্তায় পড়ে রয়েছেন। এরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাঠায় অশোকনগর হাসপাতালে। তারপর থেকেই ওই স্থানে ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, ওই এলাকার দুর্ঘটনাপ্রবণ হওয়ায় এলাকার মানুষজন বিধায়কের কাছে আবেদন করেছিলেন স্পিড ব্রেকারের জন্য। সেইমত কয়েকদিন আগেই নতুন দুটি স্পিড বেকার বসানো হয় ওই রাস্তায়। এরপরই ওই রাস্তা ব্যবহার করে দুরন্ত গতিতে আসা বাইক আরোহীরা রাতের অন্ধকারে ওই স্পিড ব্রেকার দেখতে না পেয়ে, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন অনেকেই। ফলে এখন সকলেই দাবী জানাচ্ছেন, নতুন তৈরি হওয়া স্পিড বেকারগুলি যাতে রাতের অন্ধকারেও দেখা যায় তার ব্যবস্থা নিক প্রশাসন। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে চালানো হোক নজরদারি।
advertisement
Rudra Narayan Roy
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বাজপাখির মত উড়ল রাস্তার মোটরবাইক! ঝুলল দেওয়ালে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ছবি তুলতে ভিড় বাসিন্দাদের
Next Article
advertisement
Nandigram Voter List: ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? চূড়ান্ত তালিকার সঙ্গেই সামনে এল তথ্য
ভবানীপুরে বাদ গেল ৪৭ হাজার, নন্দীগ্রামে কত ভোটারের নাম বাদ? সামনে এল তথ্য
  • নন্দীগ্রাম থেকে বাদ গেল ১০৯৪৮ জন ভোটারের নাম৷

  • খসড়া এবং চূড়ান্ত তালিকা মিলিয়ে ১০৯৪৮টি নাম বাদ৷

  • ভবানীপুরে বাদ যায় ৪৭ হাজার ৯৪ জনের নাম৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement