advertisement

East Medinipur News: পাঁশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস

Last Updated:

East Medinipur News: দুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল পাঁশকুড়া। দ্রুতগতিতে থাকা একটি দূরপাল্লার যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ল রাস্তার পাশে নয়ানজুলি

+
দুর্ঘটনাগ্রস্ত

দুর্ঘটনাগ্রস্ত বাস

পাঁশকুড়া: সোমবার ভরদুপুরে ভয়াবহ বাস দুর্ঘটনার সাক্ষী থাকল পাঁশকুড়া। দ্রুতগতিতে থাকা একটি দূরপাল্লার যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশে নয়ানজুলিতে। ঘটনায় শিশু থেকে মহিলা আহতের সংখ্যা অনেক। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
জানা যায় ঘাটাল থেকে হাওড়া গামী বাস দ্রুতগতিতে আসছিল। পাঁশকুড়ার মেচগ্রামের কাছে উল্টে পড়ে নয়ানজুলিতে। এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়েই দুর্ঘটনার কবলে পড়ে ওই বাসটি। বাসটিতে প্রায় ৫০ জনের মতো যাত্রী ছিল। যাদের মধ্যে মহিলা ও শিশুরাও ছিল।
এই ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা এবং পাঁশকুড়া থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সাহায্যে বাসের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। আহত যাত্রীদের পাঠানো হয় স্থানীয় পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। জানা যায় এই বাস দুর্ঘটনায় প্রায় ২০ জনের মত আহত হয়েছেন।
advertisement
advertisement
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে বেশ কয়েকজন। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। পাঁশকুড়া থানার পুলিশ ক্রেন দিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। বাসের চালক ও কন্ডাকটার পলাতক।
advertisement
সৈকত শী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: পাঁশকুড়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা, নয়ানজুলিতে উল্টে গেল যাত্রী বোঝাই বাস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement