advertisement

West Bengal News: স্কুল থেকে গায়েব ১৩ কম্পিউটার! একমাস পর যিনি ধরা পড়লেন, হতবাক সকলে

Last Updated:

West Bengal News: শুক্রবার সকালে ভাতার থানার নিত্যানন্দপুর গ্রাম থেকে কম্পিউটার শিক্ষক শুভাশিস সাহাকে মঙ্গলকোট থানার পুলিশ গ্রেফতার করে।

রক্ষকই ভক্ষক
রক্ষকই ভক্ষক
#বর্ধমান: রক্ষকই ভক্ষক। স্কুলের কম্পিউটার চুরির ঘটনায় গ্রেফতার স্কুলের চুক্তি ভিত্তিক কম্পিউটার শিক্ষক। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের বেলগ্রাম নলিনী রঞ্জন উচ্চ বিদ্যালয়ে। শুক্রবার সকালে ভাতার থানার নিত্যানন্দপুর গ্রাম থেকে কম্পিউটার শিক্ষক শুভাশিস সাহাকে মঙ্গলকোট থানার পুলিশ গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৫ অক্টোবর স্কুলের মাঠে খেলতে গিয়ে ছেলেরা দেখে স্কুলের গেটের তালা ভাঙা। অফিস ঘরের দরজা খোলা। স্কুল পরিচালন সমিতির সভাপতি রামকেশব ভট্টাচার্য খবর পেয়ে স্কুলে এসে দেখেন ১৩টি কম্পিউটার, ২ টি প্রোজেক্টর সহ সাউণ্ড সিস্টেম চুরি হয়েছে।
advertisement
advertisement
মঙ্গলকোট থানায় স্কুলের চুরির ঘটনার অভিযোগ দায়ের করেন সভাপতি। দীর্ঘ একমাস মঙ্গলকোট থানা তদন্ত করে স্কুলের চুক্তি ভিত্তিক শিক্ষক শুভাশিস সাহার উপর নজরদারি শুরু করেন। কিছু তথ্য প্রমাণ হাতে পাওয়ার পর আজ সকালে শুভাশিস সাহাকে পুলিশ গ্রেফতার করে। নিজেদের হেফাজতে চেয়ে তাঁকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম্পিউটার চুরির সঙ্গে অভিযুক্ত শিক্ষক প্রত্যক্ষভাবে জড়িত। এই ঘটনায় গ্রামের সকলেই হতবাক।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: স্কুল থেকে গায়েব ১৩ কম্পিউটার! একমাস পর যিনি ধরা পড়লেন, হতবাক সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement