advertisement

ট্রেন ধরার জন্য ছুটছিলেন, শিক্ষকের মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলে

Last Updated:

Bardhaman News: ট্রেন ধরতে গিয়ে একজন শিক্ষকের এমন পরিণতি হবে, কেউ ভাবতেও পারেননি।

#বর্ধমান: একটু অসতর্কতা যে কতবার বিপদ ডেকে আনতে পারে তা চাক্ষুষ করলেন বর্ধমান রেল স্টেশনের যাত্রীরা। বৃহস্পতিবার চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে পড়ে মৃত্যু হল এক শিক্ষকের। ট্রেনটি ধরার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। সেই ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল তাঁর।
বৃহস্পতিবার দুটি পৃথক দুর্ঘটনায় বর্ধমান ও মেমারি স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ব্যক্তির। এদিন বর্ধমান স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে চলন্ত ট্রেনে ওঠার সময় লাইনে পড়ে গিয়ে মারা গেলেন এক শিক্ষক।
আরও পড়ুন- Nadia News: বড় করেছিলেন মাথার চুল! ক্যান্সার আক্রান্তদের সেই চুল দান করলেন যুবক!
মৃতের নাম অলোক কুমার ভট্টাচার্য (৫৬)। তার বাড়ি রায়নার মেরাল গ্রামে। ওই ব্যক্তির পায়ে ও মাথায় চোট লাগে। জিআরপি গুরুতর আহত অবস্থায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তিনি মারা যান। জানা গেছে তিনি আসানসোলে রেলের স্কুলে শিক্ষকতা করতেন।
advertisement
advertisement
অন্যদিকে, এদিন সাত সকালে মেমারিতে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। মৃত ব্যক্তির নাম শুকুর শেখ(৭০)। বাড়ি বীরভূমের রামপুরহাট। রেল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮ টা ৪০ নাগাদ মেমারির আগের রেল স্টেশন মাস্টারের অফিসের সামনের এক নম্বর প্লাটফর্ম থেকে ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন ওই ব্যক্তি । সঙ্গে তাঁর স্ত্রীও ছিলেন।
advertisement
সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য প্ল্যাটফর্ম থেকে নিচে নেমে লাইন পেরিয়ে যাবার সময় একটি  মালগাড়ি তাকে ধাক্কা মারে। দেহটি একেবারে দলা পাকিয়ে যায়। ঘটনাস্থলে রেল পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো ব্যাবস্থা করে।
আরও পড়ুন- Sukanya Mondal : দুর্নীতির বিতর্কের মাঝেই ‘বড়লোকের বিটি লো, লম্বা লম্বা চুল’ রিমিক্সের সঙ্গে অনুব্রতকন্যার নাচের ভি
মৃত ব্যক্তির শোকাহত স্ত্রী আসলেমা বেগম জানিয়েছেন, তিন দিন আগে রামপুরহাটের বাড়ি থেকে বেরিয়ে কলকাতায় ছেলের বাড়ি থেকে গতকাল মেমারির খাসপাড়া তে ছোট ছেলের বাড়িতে এসেছিলেন। আজ সকালে মেমারি থেকে রামপুরহাট বাড়ি ফেরার জন্য ট্রেনের অপেক্ষা করছিলেন তাঁরা। এরই মাঝে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে গেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ট্রেন ধরার জন্য ছুটছিলেন, শিক্ষকের মর্মান্তিক পরিণতিতে হতবাক সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement