advertisement

Suvendu Adhikari challenges Abhishek Banerjee: সুদীপ্ত সেনের চিঠির মতোই নকল অডিও ক্লিপ! অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগ প্রমাণের জন্য পাল্টা অভিষেককে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী৷

অভিষেককে নতুন চ্যালেঞ্জ শুভেন্দুর৷
অভিষেককে নতুন চ্যালেঞ্জ শুভেন্দুর৷
#দাসপুর: গতকাল তাঁর বিরুদ্ধে গরু পাচার কাণ্ডে ফেরার বিনয় মিশ্রের সঙ্গে ফোনে কথা বলার চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নিজের দাবির সপক্ষে আদালতে তিনি অডিও ক্লিপ দিতেও তৈরি বলে জানিয়েছিলেন অভিষেক৷ অভিযোগ মিথ্যে হলে মানহানি মামলা করার জন্যও শুভেন্দুকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেন অভিষেক৷
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই অভিযোগ প্রমাণের জন্য পাল্টা অভিষেককে নতুন চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী৷ এ দিন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের সভা থেকে শুভেন্দুর তাৎপর্যপূর্ণ ভাবে বলেন, এই অডিও ক্লিপের দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠির মতোই সাজানো হতে পারে৷
গতকাল ইডি অফিস থেকে বেরিযে অভিষেক বলেছিলেন, 'কয়লা কাণ্ডে দ্বীপরাষ্ট্রে পালিয়ে যাওয়া ফেরার অভিযুক্তের সঙ্গে আট মাস আগে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে৷ শুভেন্দু অধিকারী তাকে বলেছিলেন, তোমার কেসটা আমি দেখে দেবো৷ আমি যদি মিথ্যে কথা বলি, শুভেন্দু অধিকারী আমার নামে আদালতে মামলা করুক৷ আমি বিচারপতির সামনে অডিও ক্লিপ প্রমাণ হিসেবে রেখে দেব৷'
advertisement
advertisement
এ দিন অভিষেকের চ্যালেঞ্জের জবাবে শুভেন্দু বলেন, 'আপনি বলেছেন অডিও আছে৷ অডিও আপনি প্রকাশ করুন৷ আমার কোনও সমস্যা নেই৷ আপনাকে অডিও ক্লিপের সাথে সাথে শুভেন্দু অধিকারীর ৯৭৩৩০৬৪৫৯৫ নম্বরটাও প্রকাশ করতে হবে৷ যদিও না পারেন, তাহলে ধরে নেবো সুদীপ্ত সেনের চিঠির মতো এটাও কাউকে দিয়ে গলা নকল করিয়ে বাজার গরম করার জন্য আপনি তৈরি করে রেখেছেন৷ ' একই সঙ্গে শুভেন্দুর হুঁশিয়ারি, 'আমি সিপিএমকে উৎখাত করেছি৷ আপনার পিসিকে আর আপনাকেও উৎখাত করব৷'
advertisement
যদিও শুভেন্দুর এই দাবিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল৷ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দু অধিকারী তো ফোনে কথা বলার বিষয়টি অস্বীকার করলেন না৷ ওনার যদি মনে হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করুন না৷'
সহ প্রতিবেদন: সুকান্ত চক্রবর্তী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari challenges Abhishek Banerjee: সুদীপ্ত সেনের চিঠির মতোই নকল অডিও ক্লিপ! অভিষেককে পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement