advertisement

Suvendu Adhikari: 'টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চলো', চাকরি হারানোদের নিয়ে নয়া আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর

Last Updated:

কিছু দিন আগেই রানাঘাটে সভা করে এসেছিলেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজ রানাঘাটে তার পাল্টা সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
#রানাঘাট: অনিয়মের মাধ্য়মে চাকরি পেয়ে এখন যাঁদের চাকরি যাচ্ছে, এবার তাঁদের নিয়ে আন্দোলনে নেমে কালীঘাট অভিযানের হুমকি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ দিন রানাঘাটে বিজেপি-র সভা থেকে এই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। এ দিনের সভা থেকেই শুভেন্দু বলেন, অদূর ভবিষ্য়তে নিয়োগ দুর্নীতির জেরে শিক্ষক- অশিক্ষক কর্মী মিলিয়ে শিক্ষা দফতরের কুড়ি থেকে পঁচিশ হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলেই তিনি মনে করেন।
কিছু দিন আগেই রানাঘাটে সভা করে এসেছিলেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। আজ রানাঘাটে তার পাল্টা সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: রাজ্যের পড়ুয়াদের জন্য বিরাট ঘোষণা নবান্নের, ডেটলাইন ১৫ জানুয়ারি
advertisement
সেই সভা থেকেই শিক্ষক নিয়োগের দুর্নীতির বিষয়টি তোলেন শুভেন্দু অধিকারী। কারণ এই জেলা থেকেই নির্বাচিত বিধায়ক এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য বর্তমানে জেলে রয়েছেন।
advertisement
এ বিষয়েই শাসক দলকে খোঁচা দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, 'দরজা খুলে গিয়েছে। উদ্বোধন হয়ে গিয়েছে। ৯৫২ জনের চাকরি গতকাল গিয়েছে। এটা সবে শুরু। আমি দায়িত্ব নিয়ে বলছি, ১৮ থেকে ২০ হাজার ভুয়ো চাকরি গ্রুপসি গ্রুপ ডি প্রাইমারি নবম দশম একাদশ দ্বাদশ মিলিয়ে যাওয়া উচিত।' বিরোধী দলনেতা আরও বলেন, 'এসএসসিতে বলছে ২১৫০২ জনের চাকরি যাওয়া উচিত। কলকাতা হাইকোর্টে আজ ৫৩ জনের চাকরি গিয়েছে। তার মধ্য়ে নদিয়া জেলার মাতব্বররাও আছে।'
advertisement
এর পরেই হুঁশিয়ারির সুরে বিরোধী দলনেতা বলেন, 'তিন হাজার ভুয়ো চাকরি দিয়ে ওমপ্রকাশ চৌতালা জেলে গিয়েছেন। দশ হাজার চাকরি বাতিল করে ত্রিপুরায় লাল পার্টির সরকার উঠে গেছে। তৃণমূলের পরিণতিও তাই হবে। যাঁদের চাকরি যাচ্ছে, তাঁদের সবাইকে আমরা ডাকব। গান্ধি মূর্তির নীচে জমায়েত করে বলব টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চলো।'
advertisement
এ দিন নাম না করে ফের একবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি দাবি করেছেন, ভবিষ্য়তে আদালতের নির্দেশে রাজ্য় সরকারকে ডিএ দিতে হলে রাজ্য় সরকারি কর্মীদের মাইনে বন্ধ হয়ে যাবে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দিতে গিয়েও টান পড়বে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: 'টাকা ফেরতের দাবিতে কালীঘাটের দিকে চলো', চাকরি হারানোদের নিয়ে নয়া আন্দোলনের হুঁশিয়ারি শুভেন্দুর
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement