advertisement

বহুমূল্যের অস্ত্রোপচার নিখরচায়, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপকৃত ঝাড়খণ্ডের দিনমজুর

Last Updated:

Suri Hospital: ঝাড়খন্ডের বিভিন্ন হাসপাতাল ঘুরেও  পরিষেবা না পেয়ে বাড়িতে থাকা চাষের কাজে লাগা দুটি গরু বিক্রি করে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন তাঁর পরিজনরা । সেখানে সম্ভাব্য খরচ অনেক বেশি শুনে তাঁকে ছাড়িয়ে নেন আত্মীয়রা।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
বীরভূম : সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম স্পাইন সার্জারি সফল হল ডাক্তার নার্সদের যৌথ প্রচেষ্টায় ।  বিনামূল্যের পরিষেবায় সুফল পেলেন পাশের রাজ্য ঝাড়খণ্ডের এক দিনমজুর ।
কয়েকদিন আগে গাছ কাটতে গিয়ে পিঠের উপর গাছের ডাল পড়ে যায় ঝাড়খন্ডের রানীশ্বর থানা এলাকার জয়তারা গ্রামের অশোল দলুই এর । দুটি পা অসাড় হয়ে পড়েছিল । ঝাড়খন্ডের বিভিন্ন হাসপাতাল ঘুরেও  পরিষেবা না পেয়ে বাড়িতে থাকা চাষের কাজে লাগা দুটি গরু বিক্রি করে বর্ধমানের একটি নার্সিংহোমে ভর্তি করেছিলেন তাঁর পরিজনরা । সেখানে সম্ভাব্য খরচ অনেক বেশি শুনে তাঁকে ছাড়িয়ে নেন আত্মীয়রা।
advertisement
সিউড়ি হাসপাতালেই এর পর তাঁকে ভর্তি করা হয় ।  তাঁকে পরীক্ষা করে জানা যায় যে তাঁর মেরুদণ্ডের হাড় ভেঙেছে বেশ কিছু জায়গায় । ডাক্তাররা সিদ্ধান্ত নেন বীরভূমের প্রথম এই স্পাইন সার্জারি করার ।  প্রায় ৮ ঘণ্টা ধরে অপারেশন হয় । যে অপারেশান বাইরে করা প্রায় ২ লক্ষ টাকা খরচ হত , সেই অপারেশান বিনা খরচে হল সিউড়িতে সরকারি হাসপাতালে । খুশি রোগীর বাড়ির আত্মীয়রা ।
advertisement
advertisement
রোগীর আত্মীয় নারায়ণ দোলুই বলেন , " সিউড়িতে এই অপারেশন হয় আমরা জানতাম না । এখন আমার দাদা সুস্থ আছে । " অর্থোপেডিক সার্জেন ডাঃ সৌরভ মুখোপাধ্যায় বলেন , " রোগীর পিঠে গাছ পড়ে মেরুদণ্ডের কয়েকটি হাড় ভেঙে যায় । সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রথম আমরা  এই অপারেশন করলাম । আপাতত রোগী উঠে বসতে পারছেন, আশা রাখছি ধীরে ধীরে তিনি নিজের পায়েও দাঁড়াতে পারবেন । "
advertisement
 সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাঃ নীলাঞ্জন মণ্ডল বলেন , " আগে যেহেতু এমন অপারেশন হয়নি তাই অপারেশনের জিনিসগুলো জোগাড় করতে একটু সময় লেগেছে । তবে অপারেশনের জন্য যন্ত্রাংশ থেকে সার্জারির দরকারি জিনিস পেতে দেরি হয়নি ।  হাসপাতালের কর্মী থেকে নার্স , ডাক্তার সবাই কাজে লেগে পড়েন । তার পরই ওই অপারেশন সফল হয় । "
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বহুমূল্যের অস্ত্রোপচার নিখরচায়, সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে উপকৃত ঝাড়খণ্ডের দিনমজুর
Next Article
advertisement
WB Assembly Election 2026: ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
ভোটের মুখে কড়া নজরদারি! মালদহের রতুয়ায় নাকা চেকিংয়ে উদ্ধার ১৫ লক্ষ টাকা
  • বৈধ নথি দেখাতে না পারায় উদ্ধার হওয়া সম্পূর্ণ টাকাই বাজেয়াপ্ত করা হয়েছে

  • সংশ্লিষ্ট ব্যক্তিরা টাকার বৈধ উৎস সংক্রান্ত কোনও নথিপত্র দেখাতে পারেননি

  • নির্বাচনকে ঘিরে এই ধরনের নগদ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement