Aparajita Adhya: শাশুড়িকে 'লিপ-কিস'! জন্মদিনের স্পেশ্যাল ছবি অপরাজিতা আঢ্যের, সোশ্যাল মিডিয়ায় ট্রোলারদের বুড়ে আঙুল দেখালেন অভিনেত্রী
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
সেই ছবি পোস্ট করতেই শুরু হল নানা কটূক্তি৷ কারণ? তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় নানা কথা শুরু হল৷ ছবিতে শাশুড়ির ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে৷ স্নেহের এই ভাবপ্রকাশে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মরাল পুলিশিং!
advertisement
advertisement
তবে সেই ছবি পোস্ট করতেই শুরু হল নানা কটূক্তি৷ কারণ? তাঁর শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে ছবি পোস্ট ঘিরে নেটদুনিয়ায় নানা কথা শুরু হল৷ ছবিতে শাশুড়ির ঠোঁটে চুমু খেতে দেখা গিয়েছে অপরাজিতা আঢ্যকে৷ স্নেহের এই ভাবপ্রকাশে শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় মরাল পুলিশিং! নীতি পুলিশদের এই বাড়বাড়ন্ত থেকে ছাড় পেলেন না দক্ষ অভিনেত্রীও৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
advertisement
advertisement
advertisement
সব ছবিই পোস্ট করেছেন অপরাজিতা৷ কিন্তু যে ছবিটি সব থেকে বেশি নজর কেড়েছে সেটি হল কেক কাটার পর স্বামীকে নয় বরং শাশুড়ির ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান তিনি। আর এই ছবি সামনে আসার পর নেটপাড়ার একাংশ সমালোচনা করছেন অভিনেত্রীর। তবে তিনি কোনও পাত্তাই দেননি তিনি৷ দেননি কোনও উত্তর৷ (Actress Aparajita Adhya Birthday Celebration)
advertisement
শাশুড়ির সঙ্গে অপরাজিতার এক অন্য ধরনের সম্পর্ক। বিশেষ করে তাঁর মা চলে যাওয়ার পর শাশুড়িকে আঁকড়ে বাঁচছেন অভিনেত্রী৷ তিনি একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তাঁর শাশুড়িকে দেখেই তিনি বিয়েতে হ্যাঁ বলেছিলেন। মা মারা যাওয়ার পর শাশুড়িকেই এখন আগলে রয়েছেন অভিনেত্রী।(Actress Aparajita Adhya Birthday Celebration)








