advertisement

Sunderban: পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর!

Last Updated:

Sunderban: চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়।

সুন্দরবন
সুন্দরবন
কাকদ্বীপঃ চলছে পূর্ণিমার ভরা কোটাল। তার উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। নিম্নচাপের প্রভাবে গতকাল রাত থেকে দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হয়েছে উপকূলীয় এলাকায়। এই পরিস্থিতিতে দুইয়ের জোড়া ফালায় আতঙ্কে রয়েছেন সুন্দরবনবাসী।
আরও পড়ুনঃ হারিয়ে ‌যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই
রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরী ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।
advertisement
advertisement
স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনেরকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
Biswajit Halder
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sunderban: পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর!
Next Article
advertisement
Medicine Price Hike: পাইকারি মূল্য সূচক বৃদ্ধি, দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন রোগের ওষুধ?
দাম বাড়ছে ৯০০টি ওষুধের, তালিকায় অ্যান্টিবায়োটিক,অ্যান্টাসিড,ডায়াবেটিস-সহ আর কোন কোন ওষুধ?
  • বুধবার থেকেই দাম বাড়তে চলেছে প্রায় ৯০০ ওষুধের

  • তালিকায় আছে অ্যান্টাসিড, অ্যান্টিবায়োটিকের মতো ওষুধ

  • পাইকারি মূল্য সূচক বৃদ্ধিতে দাম বাড়ছে ওষুধের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement