advertisement

একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ 'এই' সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে

Last Updated:

অভিনব রাখির মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে নামল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা

রাখিবন্ধনে অভিনব উদ্যোগ রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়াদের। প্রতীকী ছবি
রাখিবন্ধনে অভিনব উদ্যোগ রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়াদের। প্রতীকী ছবি
খানাকুল, হুগলি, শুভদীপ ঘোষঃ শনিবার দেশজুড়ে রাখিবন্ধন পালিত হয়েছে। এই বিশেষ দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নেওয়া হয় নানা অভিনব উদ্যোগ। বন্যা বিধ্বস্ত খানাকুলে যেমন প্রকৃতি বাঁচানোর ডাক দিয়ে পথে নামল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা। লিচু, সবেদা, আতা, কাঁঠাল সহ নানা ফলের বীজ দিয়ে রাখি তৈরি করেছিল তাঁরা। লক্ষ্য, ওই রাখি ফেলে দেওয়ার পর বীজ থেকে জন্ম নেবে গাছ। রাখিতে লেখা, একটি রাখি, একটি প্রাণ।
প্রতি বছর প্রকৃতির রোষে খানাকুলে ভয়াবহ বন্যার ছবি পড়ুয়াদের অতি পরিচিত। এবারও গত একমাস ধরে জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ অংশ। এই ঘটনা শিশুমনকেও নাড়া দিয়েছে। তাই তাঁদের বিশ্বাস, সবুজায়নই প্রকৃতির রুদ্র রূপকে শান্ত করতে পারে। গাছের সংখ্যা বাড়লে প্রকৃতির ভারসাম্য বজায় থাকবে, পোক্ত হবে বাঁধ। তাই অভিনব রাখির মাধ্যমে সবুজায়নের লক্ষ্যে নামল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা।
advertisement
আরও পড়ুনঃ তিলপাড়া ব্যারেজের শোচনীয় অবস্থা! আজই পরিদর্শনে আসছেন…! শুরু সাময়িক সংস্কারের কাজ
বিভিন্ন ফলের বীজ দিয়ে নিজেদের হাতে রাখি বানিয়েছিল খানাকুলের এই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সহযোগিতা করেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। রাখিবন্ধনের দিন পথচলতি মানুষকে রাখি পরিয়ে পরিবেশ বাঁচানোর বার্তা দেয় খুদেরা।
advertisement
রাখিবন্ধন মানেই উৎসবের আবহ। সেই উৎসবের মাঝেই পরিবেশ বাঁচানোর বার্তা দিল রামনগর অতুল বিদ্যালয়ের পড়ুয়ারা। খানাকুল জুড়ে বিদ্যালয়ের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একটি রাখি, একটি প্রাণ! অভিনব উদ্যোগ 'এই' সরকারি স্কুলের পড়ুয়াদের, কুর্নিশ জানাচ্ছেন সকলে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement