advertisement

তিলপাড়া ব্যারেজের শোচনীয় অবস্থা! আজই পরিদর্শনে আসছেন...! শুরু সাময়িক সংস্কারের কাজ

Last Updated:

যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত ব্যারেজের সাময়িক সংস্কারের কাজ শুরু হয়েছে

তিলপাড়া ব্যারেজ
তিলপাড়া ব্যারেজ
সিউড়ি , বীরভূম, সুপ্রতিম দাসঃ সিউড়ির তিলপাড়া ব্যারেজের অবস্থা ভালো নয়। সম্প্রতি শিরোনামে উঠে আসে ‘ফাটল কাণ্ড’। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ক্ষতিগ্রস্ত ব্যারেজের সাময়িক সংস্কারের কাজ শুরু হয়েছে। কলকাতার ম্যাকিন্টোস বার্নের হাত ধরে এই সংস্কারের কাজ শুরু হয়। এই পরিস্থিতিতে আজ দুপুরে ক্ষতিগ্রস্ত তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করবেন সেন্ট্রাল ওয়াটার কমিশনের সদস্যরা।
সেচ দফতরের তরফে জানা গিয়েছে, মূলত ব্যারেজের দু’ধারের ক্ষতিগ্রস্ত অংশ ধাপে ধাপে সংস্কার করা হবে। সেক্ষেত্রে শুরুতেই বোল্ডারের ব্লক তৈরি করা হচ্ছে। আগামীতে একে একে ওই ব্লকগুলি ব্যারেজের ক্ষতিগ্রস্ত ডাউন স্ট্রিমের বেডে বসানো হবে।
আরও পড়ুনঃ বহু মানুষের যাতায়াত, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ‘এই’ সেতুর রেলিংয়ের একাংশ! কোনও বিপদ ঘটেনি তো?
আপাতত ব্রিজে শুধু মোটরবাইক ও অ্যাম্বুলেন্স চলছে। ব্রিজ তাড়াতাড়ি সংস্কার করে যানচলাচল স্বাভাবিক করার লক্ষ্যে সাময়িক সংস্কারের কাজ শুরু হয়েছে। লক্ষ্য একটাই, বর্ষার মরসুমে জরুরি পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ব্যারেজকে টিকিয়ে রাখা। এই পরিস্থিতিতে শুধুমাত্র মাঝের অংশের ১৫টি গেটের মধ্যে ৭ টি লক গেটের মাধ্যমে জল ছাড়ার কাজ চলছে।
advertisement
advertisement
সেচ দফতরের আধিকারিকদের কথায়, সংস্কারের কাজের ক্ষেত্রে আবহাওয়ার উপর নজর রেখে প্রতিনিয়ত নয়া পরিকল্পনা তৈরি করা হতে পারে। কাছেই মহম্মদবাজারের পাঁচামী পাথর খাদান থেকে যাতে তাড়াতাড়ি পাথর পাওয়া যায় সেই জন্য পাঁচামী এলাকার পাথর ব্যাবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে সংস্থা।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলপাড়া ব্যারেজের শোচনীয় অবস্থা! আজই পরিদর্শনে আসছেন...! শুরু সাময়িক সংস্কারের কাজ
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement