advertisement

RG Kar Protest: থামছে না প্রতিবাদ! সুন্দরবনে দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিলে শামিল পড়ুয়ারা

Last Updated:

আরজিকরের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে রাজ্য তথা দেশবাসীর সঙ্গে পথে নামছে স্কুলের ছাত্র ছাত্রীরাও। এবার রাজ্য তথা দেশের নারী সুরক্ষা দেওয়ার দাবিতে মিছিল

+
দেবী

দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিল

উত্তর ২৪ পরগণা: পুজো আসছে, তবু আনন্দের লেশমাত্র নেই রাজ্যবাসীর মনে। এবার ছাত্র-ছাত্রীদের প্রতিবাদের ঝড় সুন্দরবনেও। সুন্দরবনে আরজি কর কাণ্ডের পর দাবি উঠল ভারতবর্ষের সব নারীদের সুরক্ষা দিতে হবে, স্কুল পড়ুয়া থেকে শিক্ষকদের মিছিল। নদীবেষ্টিত এলাকার প্রত্যন্ত অঞ্চলে দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিলে শামিল ছাত্রছাত্রী থেকে শিক্ষকরা। রাজ্য সহ দেশ জুড়ে যখন আরজি করের ঘটনার পর প্রতিবাদের সোচ্চার সে সময় প্রতিবাদে অভিনবত্বের ছোঁয়া সুন্দরবনে।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবনের হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলিতে আরজি করের ঘটনার বিচার চেয়ে বিক্ষোভ মিছিলে রাজ্য তথা দেশবাসীর সঙ্গে পথে নামছে স্কুলের ছাত্রছাত্রীরাও। এ বার রাজ্য তথা দেশের নারী সুরক্ষা দেওয়ার দাবিতে মিছিল। দুলদুলি মঠবাড়ী ডিএন হাইস্কুল ও ন্যাজাট নেতাজি বিদ্যামন্দিরে।
advertisement
advertisement
স্কুলের কয়েকশো ছাত্র-ছাত্রী স্কুল থেকে বেশ কয়েক কিলোমিটার পথ হেঁটে মিছিল করল। এই মিছিল থেকে দাবি উঠল, রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে নারী সুরক্ষা দিতে হবে যেভাবে অভায়া মৃত্যু হয়েছে যাতে আগামী দিনে এর পুনরাবৃত্তি নয় তা সব রকম চেষ্টা করতে হবে। এই দাবিতে তারা মিছিল করলেন সুন্দরবনের বিভিন্ন জায়গায়।
advertisement
জুলফিকার মোল্যা
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
RG Kar Protest: থামছে না প্রতিবাদ! সুন্দরবনে দেবী দুর্গার প্রতিকৃতি নিয়ে মিছিলে শামিল পড়ুয়ারা
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement