advertisement

Fan: সারামাস ঘুরবে পাখা, বিদ‍্যুতের বিল এত কম! দাম কত জানেন এই ফ‍্যানের? জানলে এখনই কিনবেন

Last Updated:

Fan: সারা দিনরাত চলেও নামমাত্র হবে বিদ্যুৎ খরচ। এক মাসে মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা

+
অভিনব

অভিনব প্রযুক্তির পাখা দেখছেন মন্ত্রী বেচারাম মান্না

হুগলি: সারা দিনরাত চলেও নামমাত্র হবে বিদ্যুৎ খরচ। এক মাসে মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা! এমনই বিএলডিসি পাখা তৈরি করেছে পোলবার সুগন্ধার এক সংস্থা। “টিফোজ ৯৯৯” রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয় পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পোলবা জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্নধার সম্পূর্না ও সম্রাজ্ঞী ঘোষ-সহ বিশিষ্টরা।
advertisement
advertisement
মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘দেড়শ থেকে দু’শো জন কর্মী সরাসরি কাজ করছেন। ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষ ভাবে কয়েকশ লোকের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার এই ধরনের এমএসএমই গুলোকে সাহায্য করছে। সাধারন মানুষ স্বল্প মূল্যে পাখা পাবে আবার বিদ্যুৎ সাশ্রয় হবে। রকেটের মত ছুটবে টিফোজ পাখা। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রযুক্তি এগোচ্ছে তার ফসল ঘরে ঘরে পৌঁছোচ্ছে। টিফোজের বিএলডিসি পাখা আমি নিজে ব্যবহার করেছি খুব ভাল চলছে।’’
advertisement
বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, ‘‘গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী। কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম। ২৮ ওয়াটের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নাম মাত্র। বাংলায় এই পাখা তৈরি হচ্ছে এটা গর্বের।’’
advertisement
সংস্থার অন্যতম কর্নধার সম্পূর্ণা ঘোষ বলেন, ‘‘বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি প্রযুক্তির পাখা আমরা তৈরি করছি। এক বছর ধরে আমরা টেস্ট রান করেছি। খুব ভালসারা পেয়েছি। ভারত সরকার বলে দিয়েছে ফাইভ স্টার ছাড়া পাখা এখন চলবে না। ফাইভ স্টার বিএলডিসি পাখা যেগুলো এখন বাজারে পাওয়া যায় তার দামও প্রচুর।’’
advertisement
তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেই কারণে আমরা ৯৯৯ টাকায় এই পাখা নিয়ে এসেছি। যেহেতু আমাদের কারখানাতেই এই পাখা তৈরি হচ্ছে তাই আমরা দামটা কম রাখতে পেরেছি। বর্তমান সময়ে বিদ্যুৎ সাশ্রয় করা খুবই জরুরী। তাই ভারত সরকারও বলছে বিএলডিসি পাখা ব্যবহার করতে। যাদের বাড়িতে রয়েছে তারা যদি বিএলডিসি পাকা নিতে চান তাহলে পুরনো পাখা এক্সচেঞ্জ করতে পারেন সেই অফারও ডিলারদের দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই ৬২ হাজার পাখা বিক্রি করেছি যার একটারও অভিযোগ আসেনি।’’
advertisement
এই পাখা বাংলাতেই তৈরি হচ্ছে তাই বাংলার মানুষের মন জয় করবে। দুই শতাধিক কর্মী আমাদের কারখানায় কাজ করছে। আগামী দিনে বিদেশের মার্কেটে ও জায়গা করে নেবে এই পাখা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ডিলার ডিস্ট্রিবিউটরা এ দিনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।
advertisement
রাহী হালদার
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fan: সারামাস ঘুরবে পাখা, বিদ‍্যুতের বিল এত কম! দাম কত জানেন এই ফ‍্যানের? জানলে এখনই কিনবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement