advertisement

South 24 Parganas News: সুন্দরবনের ইতিহাস চর্চা, রায়দিঘি কলেজে গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম

Last Updated:

রায়দিঘি কলেজের এই গবেষণা কেন্দ্র ও মিউজিয়ামে সুন্দরবনের জলবায়ু, পরিবেশ, ঐতিহ্য, ইতিহাস নিয়ে চর্চা হবে। সেই সঙ্গে সুন্দরবনের বিভিন্ন অংশ থেকে পাওয়া প্রাচীন প্রত্নসামগ্রীগুলিও রাখা থাকবে

+
রায়দিঘি

রায়দিঘি কলেজের মিউজিয়াম

দক্ষিণ ২৪ পরগনা: বঙ্গোপসাগরের তীরে স্বাপদশঙ্কুল নোনা জল, মাটি ও ম্যানগ্রোভ বনভূমি নিয়ে গঠিত সুন্দরবন। সুন্দরবনকে দুটি ভাগে ভাগ করা হলে একটি পড়বে বনভূমিতে, অপরটি জনপদে। এই দুটি অংশের ইতিহাস সুপ্রাচীন। কয়েক হাজার বছরের প্রাচীন এই ইতিহাসের অনেকটাই এখনও অজানা। আর সেই অজানাকে জানতে রায়দিঘি কলেজ দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সেই কাজকে আরও প্রসারিত করতে এবার রায়দিঘি কলেজে খোলা হল সেন্টার ফর সুন্দরবন রিসার্চ অ্যান্ড মিউজিয়াম।
রায়দিঘি কলেজের এই গবেষণা কেন্দ্র ও মিউজিয়ামে সুন্দরবনের জলবায়ু, পরিবেশ, ঐতিহ্য, ইতিহাস নিয়ে চর্চা হবে। সেই সঙ্গে সুন্দরবনের বিভিন্ন অংশ থেকে পাওয়া প্রাচীন প্রত্নসামগ্রীগুলিও রাখা থাকবে। ‌গবেষণা করা হবে সুন্দরবনের ইতিহাস নিয়ে। রায়দিঘি কলেজের ইতিহাস বিভাগের উদ্যোগে এই কাজ হচ্ছে। সেই সঙ্গে এখানে পড়ানো হবে ‘হেরিটেজ ম্যানেজমেন্ট’ নামের একটি পেশা ভিত্তিক কোর্স। যা পড়ে ছাত্রছাত্রীরা মিউজিয়ামে কাজ করার সুযোগ পাবে।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম নিয়ে আশাবাদী ইতিহাস বিভাগের প্রধান জাহান আলি পুরকাইত। তিনি সেন্টারের ভবিষ্যত পরিকল্পনা ও কর্মসূচীর একটি রূপরেখা তৈরি করেছেন। আগামীদিনে এটি সুন্দরবন অঞ্চলের ইতিহাস ও আর্থসামাজিক গবেষণায় এক প্রামাণ্য প্রতিষ্ঠান হয়ে উঠবে বলে সকলের আশা।
নবাব মল্লিক
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনের ইতিহাস চর্চা, রায়দিঘি কলেজে গবেষণা কেন্দ্র ও মিউজিয়াম
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement