advertisement

South 24 Parganas News: রাস্তার কাজের জন্য একের পর এক গাছে কোপ! জয়নগরে বৃক্ষনিধন নিয়ে রাজনৈতিক তরজা, ক্ষুব্ধ স্থানীয়রাও

Last Updated:

South 24 Parganas News: বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, নির্বিচারে এত গাছ না কেটে, অল্প কিছু গাছ কেটেও রাস্তা সংস্কার করা যেত। কেন সুযোগ থাকা সত্ত্বেও গাছ বাঁচানোর কথা ভাবা হল না, প্রশ্ন তুলছেন বিরোধীরা।

গাছ কেটে ফেলে রাখা হয়েছে
গাছ কেটে ফেলে রাখা হয়েছে
দক্ষিণ ২৪ পরগনা, জয়নগর, সুমন সাহাঃ রাস্তার কাজের জন্য কেটে ফেলা হয়েছে একের পর এক পূর্ণবয়স্ক গাছ। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দাদের একাংশ। প্রতিবাদে সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলি। দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে ঘটনাটি ঘটেছে।
জয়নগর ১ নম্বর ব্লকের খাকুড়দহ গ্রাম পঞ্চায়েতের মনসাতলা থেকে গোয়ালবেরিয়া পর্যন্ত কয়েক কিলোমিটার নতুন রাস্তা তৈরি হচ্ছে। স্থানীয় সূত্রে খবর, এই রাস্তা তৈরির জন্য ওই এলাকায় বহু বড় বড় গাছ কেটে ফেলা হয়েছে। বাসিন্দাদের একাংশ জানাচ্ছেন, নির্বিচারে এত গাছ না কেটে, অল্প কিছু গাছ কেটেও রাস্তা সংস্কার করা যেত। কেন সুযোগ থাকা সত্ত্বেও গাছ বাঁচানোর কথা ভাবা হল না, সেই প্রশ্ন তুলছেন বিরোধীরা।
advertisement
আরও পড়ুনঃ দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে কেটে গেল পুরুষাঙ্গ! গুরুতর জখম বাইক চালক যুবক, মুর্শিদাবাদের রাস্তায় ভয়াবহ কাণ্ড
প্রশাসন সূত্রে খবর, সুন্দরবন উন্নয়ন দফতরের থেকে পঞ্চায়েতের মাধ্যমে এই রাস্তা তৈরি হচ্ছে। পঞ্চায়েতের তরফে জানানো হয়েছে, রাস্তা তৈরির জন্য কিছু গাছ কাটা হয়েছে। রাস্তা তৈরি হয়ে গেলে আবার রাস্তার ধারে নতুন করে বৃক্ষরোপণ হবে। ব্লক প্রশাসন জানিয়েছে, গাছ কাটার ক্ষেত্রে কোনও রকম অনিয়ম হয়েছে কিনা দিয়ে দেখা হবে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রসঙ্গে এক ব্যক্তি বলেন, এইভাবে তাজা গাছ কেটে পরিবেশের ক্ষতি করা অন্যায়। রাস্তা তৈরি ও চওড়া করতে এইভাবে লাইন দিয়ে সব গাছ কেটে ফেলা ঠিক নয়। রাস্তা চওড়া হোক সেটা আমরাও চাই। কিন্তু রাস্তা চওড়ার নামে লাইন দিয়ে সব গাছ কাটার কথা বলা হচ্ছে, তা ঠিক নয়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: রাস্তার কাজের জন্য একের পর এক গাছে কোপ! জয়নগরে বৃক্ষনিধন নিয়ে রাজনৈতিক তরজা, ক্ষুব্ধ স্থানীয়রাও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement